- এই মুহূর্তে
- আগস্ট ২৭, ২০২২
দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত
ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করালেন।
চিত্র সংগৃহীত
ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করালেন। রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করলেন বিচারপতি। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ বেশিদিনের নয়। মাত্র ৭৪ দিন প্রধান বিচারপতির পদে থাকতে পারবেন ইউ ইউ ললিত।
শুক্রবার প্রাক্তন বিচারপতি এন ভি রমণের প্রধান বিচারপতি হিসেবে শেষ দিন ছিল। একটি আবেগপ্রবণ বক্তৃতার সঙ্গে তিনি বিদায় নেন তাঁর পদ থেকে। তাঁরই সুপারিশে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ইউ ইউ ললিতকে নির্বাচন করেন আইন মন্ত্রক।
তবে দেশের প্রধান বিচারপতি হিসেবে তাঁর মেয়াদ কেবল ৭৪ দিনের। ৮ নভেম্বর তাঁর বিচারপতির পদ থেকে অবসর নিতে হবে তাঁকে। এই অল্প মেয়াদে কঠোর পরিশ্রম করে অভাবনীয় কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ললিত। বিচারব্যবস্থার সরল ও স্বচ্ছতার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন বলে তিনি শপথ নিয়েছেন।
❤ Support Us







