Advertisement
  • দে । শ
  • মার্চ ১৬, ২০২৬

পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে ‘ভুয়ো’ পোস্ট, আমিরশাহীতে গ্রেফতার ১৯ ভারতীয়সহ ৩৫

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে সামাজিক মাধ্যমে ‘ভুয়ো’ পোস্ট, আমিরশাহীতে গ্রেফতার ১৯ ভারতীয়সহ ৩৫

ইরান বনাম আমেরিকা-ইজরায়েল যুদ্ধ ঘিরে অস্থির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এশিয়া। ইজরায়েল ছাড়াও, যে সব প্রতিবেশী দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, সেখানেও হামলা চালিয়েছে তেহরান। সৌদি, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন-সহ বহু দেশে মিশাইল দেগেছে ইরান। এবার এই চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহি ৩৫ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ১৯ জন ভারতীয় নাগরিক। 

ইউএই প্রশাসন জানিয়েছেদ্রুত তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে। ইরানে মার্কিন ও ইজরায়েলের বিমান হামলার পর থেকেই উত্তেজনার প্রভাব আমিরশাহিতেও পড়েছে। প্রতিদিন নতুন করে ক্ষেপণাস্ত্রের আছড়ে পড়া এবং সংঘাতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে নানা ধরনের ভিডিও ছড়ানো হয়েছে।  ইউএই-এর অ্যাটর্নি জেনারেল ডঃ হামাদ সাইফ আল শামস এক বিবৃতিতে বলেছেন, ‘চলমান উত্তেজনার মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ভুয়ো তথ্য ছড়ানো রোধ করতে কড়া নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে দেখা গেছেঅভিযুক্তরা সামাজিক মাধ্যমে বিকৃত ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে জনমনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে।’

স্থানীয় সংবাদ মাধ্যের তথ্য অনুযায়ীঅভিযুক্তরা টি আলাদা দলে বিভক্ত ছিল এবং বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছিল। তাদের মধ্যে প্রথম গ্রুপে ছিলেন মোট ১০ জনযার মধ্যে জন ভারতীয়, ১ জন পাকিস্তানি, ১ জন নেপালি, ২ জন ফিলিপিনো এবং ১ জন মিশরীয় নাগরিক। ওই গ্রুপের বিরুদ্ধে অভিযোগতারা আমিরশাহির আকাশসীমায় ক্ষেপণাস্ত্র চলাচল এবং বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ ঘটার প্রকৃত ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। প্রশাসনের মতেএই ফুটেজ বিপক্ষের জন্য সুবিধাজনক হতে পারে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে। শনিবার, তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিচার প্রক্রিয়া শুরু করেছে আমিরশাহীর আদালত।

দ্বিতীয় গ্রুপে ছিলেন মোট ৭জন। যার মধ্যে ৫ জন ভারতীয়, ১ জন নেপালি এবং ১ জন বাংলাদেশি। এই গ্রুপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়ো যুদ্ধবিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও তৈরি ও প্রচার করেছে। তৃতীয় গ্রুপে ছিলেন ৬ জনযার মধ্যে ৫ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি। তাঁরা এমন ভিডিও ও কনটেন্ট প্রকাশ করেছে যা ইরানকে মহিমান্বিত করেসে দেশের নেতাদের প্রশংসা করেছে। আঞ্চলিক সামরিক আগ্রাসনকে সাফল্য হিসেবে ইরানের হামলাকে উপস্থাপন করেছে। প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছেএ ধরনের প্রচারণা জাতীয় স্বার্থের পরিপন্থী। এছাড়া আরও ২ জন ভারতীয়কে একই ধরনের অভিযোগে আলাদা করে মামলা করা হয়েছে।

শনিবারপ্রথম দফায় ১০ জনকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিলযার মধ্যে ছিলেন ২ জন ভারতীয়। পরে দ্বিতীয় দফায় আরও ২৫ জনকে গ্রেফতারের নির্দেশ আসে, তাদের মধ্যে ১৭ জন ভারতীয়। প্রশাসনের বক্তব্যএই ৩৫ জনের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং তথ্য জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য বিপজ্জনক। তাদের দোষ প্রমাণিত হলে ১ বছরের কারাদণ্ড এবং ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্যদিকে, রবিবার থেকে আমিরশাহীতে নতুন করে হামলার মাত্রা বেড়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেইরান থেকে তাদের দিকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আটকানোর চেষ্টা করছে। দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণে শব্দ শোনা যাচ্ছে। ইউএই-এর কর্তৃপক্ষের হুঁশিয়ারি, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য প্রচারের মতো ঘটনা দেশে নিরাপত্তাশৃঙ্খলা এবং জনজীবনের স্থিতিশীলতার জন্য প্রবল হুমকি। তাই প্রশাসন এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!