Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৯, ২০২৪

স্থগিত নেট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এনটিএ-র

আরম্ভ ওয়েব ডেস্ক
স্থগিত নেট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এনটিএ-র

জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এনটিএ স্থগিত পরীক্ষার দিন ঘোষণা করল। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের পরীক্ষাটি হবে ২৫- ২৭ জুলাই। ইউজিসি নেট পরীক্ষার নতুন তারিখ ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর । ইউজিসি নেট পরীক্ষার অগাস্ট মাসের পরীক্ষাটি আসলে ‘জুন সাইকেলে’র পরীক্ষা।

১৮ জুন নেটের জুন সেশনের নির্ধারিত পরীক্ষাটি শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেটি বাতিল করে। একটি বিবৃতিতে বলা হয়, অধ্যাপক- গবেষক নিয়োগের পরীক্ষাতেও কারচুপি হয়েছে। পরবর্তীকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানায় যে, পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং ইতিমধ্যে ডার্ক ওয়েবে তা ৬ লক্ষ টাকায় বিক্রিও হয়েছে।

কেদ্রীয় তদন্তকারী সংস্থা সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই দুর্নীতির পিছনে কোচিং সেন্টারগুলির ভূমিকাও রয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নজরেও রাখা হয়েছে। সারা দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ছোট বড়ো মিলিয়ে এমন কয়েক হাজার কোচিং সেন্টার চালু রয়েছে, যেখানে বহু ছাত্রছাত্রী নেট, নিট, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়।

ইউজিসি নেটের জুন সেশনের পরীক্ষাটি অফলাইন মোডে অর্থাৎ কাগজ কলমে হলেও এবারের নতুন ঘোষিত পরীক্ষাটি কম্পিউটার নির্ভর বা সিবিটি-তে হবে।অল ইন্ডিয়া আয়ুশ পোস্ট গ্র্যাজুয়েট এনট্রান্স টেস্ট পরীক্ষাও জুলাইয়ের ৬ তারিখে গ্রহণ করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!