- এই মুহূর্তে
- জুন ২২, ২০২২
সিলেটের বন্যার্তদের জন্য যুক্তরাজ্যের ৫ কোটি টাকার জরুরি তহবিল
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার জন্য যুক্তরাজ্য পাঁচ কোটি টাকার বেশি জরুরি তহবিল গঠন করেছে। এক জরুরি বার্তায় বুধবার এ খবর জানিয়েছে বাংলাদেশে অবস্থিত বৃটিশ দূতাবাস ।
বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, ‘বাংলাদেশে এ বছর বন্যার যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি তা হৃদয়বিদারক। জরুরি তহবিল দিয়ে নগদ সহায়তা, পানীয় জল, ও স্যানিটেশন এবং শিক্ষা উপকরণের মাধ্যমে অসহায়দের সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।’
❤ Support Us






