Advertisement
  • দে । শ
  • মে ২, ২০২৩

ইউক্রেনের আকাশে দেবী কালী, প্রতিরক্ষা মন্ত্রকের টুইট ঘিরে তীব্র বিতর্ক । ক্ষমা চাইলেন এমিন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনের আকাশে দেবী কালী, প্রতিরক্ষা মন্ত্রকের টুইট ঘিরে তীব্র বিতর্ক । ক্ষমা চাইলেন এমিন

দেবী কালীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুমুল বিতর্কে জড়াল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। কালীর যে ছবিটি টুইট করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক তাতে দেখা গিয়েছে, যুদ্ধের আবহে দেবী কালী আবির্ভাব বিস্ফোরণের পরে ধূম্রজালে আচ্ছাদিত অবস্থায়। প্রতিরক্ষা মন্ত্রক এই ছবিটি টুইট করার পরেই নেটিজেনদের তরফে তীব্র আপত্তি জানানো হয়। আপত্তি জানিয়ে নেটিজেনরা বলেছেন, যেভাবে দেবী কালীর ছবি প্রদর্শিত হয়েছে, তা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, দেবী কালীর ছবিটি কার্যত বিকৃতভাবে টুইট করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। এজন্যে ইউক্রেনকে ক্ষমা চাইতে হবে।

এরপর ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভা ক্ষমা চাইলেন। তিনি বলেন, দেবী কালীর ছবিটি যেভাবে টুইট করা হয়েছে, তা দুঃখজনক। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ইউক্রেন সম্পূর্ণ শ্রদ্ধাশীল। এমিন জাপারোভা ক্ষমাপ্রার্থনা করার পরে নেটিজেনদের ক্ষোভ প্রশমিত হয়েছে।

বিস্ফোরণজনিত ধূম্রজালে আচ্ছাদিত দেবী কালীর ছবিটি পোস্ট করা হয় সুপারইম্পোজ করে। ছবির ক্যাপসনে সেটি শিল্পকর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। অসংখ্য নেটিজেনের পাশাপাশি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবিটি নিয়ে আপত্তি তোলার পরেই মঙ্গলবার সরকারিভাবে ক্ষমা চেয়েছেন ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী এমিন জাপারোভা। একইসঙ্গে জানানো হয়েছে, ইউক্রেনের প্রতি ভারতের সমর্থন প্রশংসনীয়। আগামীদিনেও ভারত ও ইউক্রেন পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে চলবে। দু’দেশের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কও মজবুত হবে। ক্ষমাপ্রার্থনার পাশাপাশি এই আশার কথাও জানিয়েছেন জাপারোভা।

নেটিজেনদের তীব্র আপত্তির পরে ও ভারত সরকারের তরফে দেবী কালীর ওই ছবিটি নিয়ে আপত্তি তোলার পরে ছবিটা ডিলিট করে দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!