Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৯, ২০২৫

রুশ ড্রোন হামলায় সলিল সমাধি ইউক্রেনের বৃহত্তম রণতরীর

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ ড্রোন হামলায় সলিল সমাধি ইউক্রেনের বৃহত্তম রণতরীর

‌তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ওপর বৃহস্পতিবার সবচেয়ে বড় ক্ষতি করল রাশিয়া। ইউক্রেনীয় নৌবাহিনীর বৃহত্তম জাহাজ সিমফেরোপলের ওপর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া নৌবাহিনীর এই হামলার ফলে ইউক্রেনীয় জাহাজ ডুবে গেছে। একজন ক্রু নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত।

ইউক্রেনীয় নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ সিমফেরোপল এক দশকেরও বেশি সময় ধরে দেশটির সবচেয়ে বড় জাহাজ। এই জাহাজটি অত্যাধুনিক রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল রিকনেসান্সের জন্য তৈরি। রাশিয়ার লাগুনা শ্রেণীর জাহাজটি ইউক্রেনের ওডেসার দানিয়ুব নদীর ব–দ্বীপে অবস্থান করছিল। সেই সময় বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনী সিমফেরোপলের ওপর ড্রোন দ্বারা হামলা চালায়। এই হামলায় ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজটি ডুবে যায়। ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করার জন্য সামুদ্রিক ড্রোনের রাশিয়ার এটা প্রথম সফল ব্যবহার।

ইউক্রেনীয় নৌবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হামলায় একজন ক্রু সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বলা হয়েছে, ‘‌হামলার পরের পরিস্থিতি মোকাবেলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বেশিরভাগ ক্রু নিরাপদে আছেন এবং নিখোঁজ বেশ কয়েকজন নাবিকের সন্ধান চলছে।’‌

২০১৯ সালে সিমফেরোপল চালু হয়েছিল। চালু হওয়ার ২ বছর পর এই জাহাজটি ইউক্রেনীয় নৌবাহিনীতে যোগ দেয়। ওয়ারগঞ্জো টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে কিয়েভের সবচেয়ে বড় জাহাজ ছিল এটা। সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়া নৌ ড্রোন তৈরির ওপর জোর দিয়েছে। একই সঙ্গে ইউক্রেন সংঘাতে ক্রমবর্ধমানভাবে আধিপত্য বিস্তার করেছে। বৃহস্পতিবার রাতে কিয়েভের একটা প্রধান ড্রোন স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেই সময় এখানে তুর্কি বায়রাক্টার ড্রোন তৈরির প্রস্তুতি চলছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!