Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২২, ২০২৫

মাদক এবং সন্ত্রাসবাদের অশুভ আঁতাত রুখতে ঐক্যবদ্ধ পদক্ষেপ জরুরি, জি-২০ সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
মাদক এবং সন্ত্রাসবাদের অশুভ আঁতাত রুখতে ঐক্যবদ্ধ পদক্ষেপ জরুরি, জি-২০ সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাসবাদের অর্থনৈতিক অনুঘটক মাদক করাবার, এবার তার বিরুদ্ধেই ঐক্যবদ্ধ জনমত তৈরির আহ্বাবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে চলছে জি-২০ সদস্যভূক্ত প্রতিনিধিদের সম্মেলন । সেখানেই প্রাণঘাতী সিন্থেটিক মাদক ফেন্টালিনের বিশ্বজোড়া অবৈধ কারাবারকে রুখতে সরব হয়েছেন মোদি ।

শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, সামাজিক ক্ষেত্রেও মাদক কারবারের নয়া কৌশলে ক্রমশ কোনঠাসা হচ্ছে বিশ্ব । অবৈধ মাদক করবার থেকে অর্জিত অর্থ ঘুর পথে মদত জোগাচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের, অবিলম্বে এই চক্রকে সমূলে বিনাশ করতে, বিশ্বজনমতকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মোদি । জোহানবার্গের জি-২০ শীর্ষ সম্মেলনে নিজের বক্তব্যে নরেন্দ্র মোদি বলেছেন, মাদক এবং সন্ত্রাসবাদের ভয়ঙ্কর আঁতাত রুখতে অবিলম্বে অর্থনৈতিক, প্রশাসনিক এবং নিরাপত্তার যৌথ পরিসর গড়ে তুলতে হবে, যাতে বিশ্বজোড়া মাদক পাচারের বাড়বাড়ন্ত বাধা প্রাপ্ত হয়, রুদ্ধ হয় সন্ত্রাসবাদের অর্থায়নের দুয়ার । এইকাজে বিশ্বের প্রতিটি দেশকে উদ্যোগী হতে হবে ।

জোহান্সবার্গের সম্মেলনের সূচনায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের বহুত্ববাদী সংস্কৃতি সামগ্রিক উন্নয়নে বিশ্বাসী । জি-২০ ভূক্ত প্রতিটি দেশের সঙ্গেও সেই আদর্শেই এগোতে চায় ভারত । স্বাস্থ্যক্ষেত্রে কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ঐক্যবদ্ধ মোকাবিলার জন্য একটি বিশেষ টিম তৈরিও প্রস্তাব দিয়েছেন তিনি । সদস্যভূক্ত প্রতিটি দেশের অভিজ্ঞ চিকিৎসাকর্মীদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করে, বিপর্যয় মোকাবিলার কথা বলেছেন প্রধানমন্ত্রী ।

এবারের সম্মেলনের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বহুমুখী সহযোগীতাতেই বর্তমান এবং ভবিষ্যতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান করবে জি-২০ এর সদস্যরা । পাশাপাশি কঙ্গো, সুদান, প্যালেস্টাইন এবং ইউক্রেনে শান্তি এবং স্থিতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও যৌথ প্রয়াস চলবে বলে জানানো হয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!