- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৮, ২০২৫
অষ্টম বেতন কমিশনের শর্তাবলির অনুমোদন মন্ত্রীসভায়, ১৮ মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিটি
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলি অনুমোদন করেছে । নতুন বেতন কাঠামোয় উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭ লক্ষ অবসরপ্রাপ্তপরা ।
ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার এবং জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (JCM)-এর কর্মী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করা হয়েছে । অষ্টম পে কমিশনে থাকবেন একজন চেয়ারপার্সন, পার্ট টাইম মেম্বার এবং একজন মেম্বার সেক্রেটারি । কমিশন তৈরির পর ১৮ মাসের মধ্যে সুপারিশপত্র জমা দিতে হয় ।
প্রতি দশ বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পে কমিশন লাগু হয় । অষ্টম পে কমিশন শুরু হওয়ার নির্ধারিত সময় ২০২৬ এর ১ জানুয়ারি । সপ্তম বেতন কমিশন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল এবং তার সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
চলতি বছরের জানুয়ারিতে মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো, ভাতা ও পেনশন সুবিধা পুনর্বিবেচনা করা যায়। কেন্দ্র সরকার জুলাই মাসে সংসদে জানিয়েছিল, শর্তাবলি চূড়ান্ত করার আগে তারা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কর্মীবিভাগ এবং রাজ্য সরকারগুলির মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের মতামত নিয়েছে ।
বেতন সংশোধন কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, “অষ্টম বেতন কমিশনের সুপারিশ পাওয়া ও সরকার তা গ্রহণ করার পরই বেতন কাঠামো সংশোধনের প্রক্রিয়া শুরু হবে ।”
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলায় বর্তমানে মহার্ঘভাতা পাচ্ছেন । মুদ্রাস্ফীতির হার অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর ডি-এর হার পুনর্বিবেচনা করা হয় ।
❤ Support Us






