Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৩, ২০২৫

মন্ত্রীত্বে রোজগার কম, অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রীত্বে রোজগার কম, অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী সুরেশের

মন্ত্রীত্বে রোজগার কম, অভিনয়েই ফিরতে আগ্রহী কেন্দ্রীয় মন্ত্রী । পেট্রলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী, প্রকাশ্য জনসভায় এমনই ইচ্ছা প্রকাশ করেছেন সম্প্রতী ।

কেরলের সৈকত শহর কান্নুরে, অভিনেতা থেকে লোকসভা সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীত্বের দায়িত্বে, এই পেশা বদলের প্রসঙ্গে সুরেশ গোপী বলেছেন, মন্ত্রী হওয়ার পর থেকে ক্রমশই তার আয় হ্রাস পেয়েছে । দক্ষিণী ছবির একসময়ের জনপ্রিয় অভিনেতা, গায়ক এবং উপস্থাপক, তার পুরনো পেশাতেই ফিরে যেতে চান । কান্নুরের জনসভায় তিনি বলেছেন, মন্ত্রীত্বের দায়িত্ব নিয়ে তাঁর রোজগার কমেছে, আয় বাড়ানো প্রয়োজন । তিনি জনসভায় বলেন, বিশ্বাস করুন বা না করুন, আমার এখন কোনও রোজগার নেই । তিনি বলেছেন, নির্বাচনের একদিন আগেও, দলের কাছে তিনি বলেছিলেন, মন্ত্রীত্বের কোনো বাসনা তার নেই, সিনেমা জগতেই থাকতে চান তিনি ।

২০০৮ সালে ভারতীয় জনতা পার্টির সদস্য হন সুরেশ গোপী । ২০২৪ এর নির্বাচনে জিতে কেরলের প্রথম বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি । দলের তরফে দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রক সমলানোর । এবার সেই প্রসঙ্গেই নিজের হতাশার কথা জানালেন তিনি । সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিউটের প্রেসিডেন্ট বলেছেন, বেশিরভাগ মানুষ তার বক্তব্যের বিকৃত অর্থ বা মানে বার করা অভ্যাসে পরিণত করেছে । তাঁর জনতাকে ‘প্রজা’ সম্বোধন ঘিরে বিস্তর জলঘোলা হয় । এরপরই তিনি বলেন, দেশ প্রজাতন্ত্র হলে, দেশের মানুষকে প্রজা বলায় কীসের আপত্তি ।

প্রসঙ্গত ২০২৫ এর গোড়ায়, কান্নুরের বিজেপির বরিষ্ঠ নেতা সদানন্দন মাস্টারকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু । তাকেই নিজের মন্ত্রকের দায়িত্ব সপে রাজনীতি থেকে সরে দাড়াতে চান রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!