- এই মুহূর্তে দে । শ
- মে ১০, ২০২৩
অশান্ত পড়শি ভারতের জন্য বিপজ্জনক।উপমহাদেশের শান্তি স্থিতাবস্থায়, পাকিস্তানের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, মন্তব্য ফারুক আবদুল্লার
পড়শির গায়ের গণগণে আগুনের হল্কায় উদ্বিগ্ন নয়া দিল্লি। সীমান্তে বাড়তি নজরদারির নির্দেশ
অশান্ত পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। উপমহাদেশের শান্তি স্থিতাবস্থা বজায় রাখতে, স্থিতিশীল পাকিস্থান খুবই জরুরি। মন্তব্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ।
বুধবার পাকিস্তানের ইমরান খান গ্রেফতার প্রসঙ্গে, ন্যাশেনাল কনফারেন্সের বরিষ্ঠ নেতা ফারুক আবদুল্লা বলেন, অস্থির পাকিস্তান ভারতের জন্য বিপজ্জনক। সেদেশের প্রথম প্ৰধানমন্ত্রী লিয়াকত আলি খান, জুলফিকার আলি ভুট্টো ও তার কন্যা বেনজিরকে হত্যা করা হয়েছিল। দেশটি সর্বৈব ভাবেই ঘটনা বহুল ।
ইমরান খান গ্রেফতারের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। প্রতি মূহুর্তেই ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। ইমরান সমর্থকদের আক্রোশে জ্বলছে সে দেশের একাধিক শহর। এমনিতেই অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত ছিল সে দেশ। গত দুবছরে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা প্রশাসন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাবার, ওষুধ, জ্বালানির দাম অগ্নিমূল্য। ফলে,
জন বিক্ষোভের আগুন অনেকদিন ধরেই ধিকিধিক জ্বলছিল। ইমারানের গ্রেফতারির পর সে আগুনে যেন ঘৃতাহুতি দিল । ইতিমধ্যেই পাকিস্তানের পাঞ্জাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামাতে বাধ্য হয়েছে সে দেশের সরকার।পড়শির গায়ের গণগণে আগুনের হল্কায় উদ্বিগ্ন নয়া দিল্লি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।পাকিস্তানের ডামাডোলের ঘোর সংকটকে কাজে লাগিয়ে, চাঙ্গা হয়ে উঠতে পারে ছিদ্রান্বেষী সন্ত্রাসবাদীরা, সে নিয়ে ভারতের কপালেও চিন্তার ভাঁজ স্পষ্ট। ভারত পাক সীমান্ত অঞ্চলে সেনা টহল বাড়াতে নির্দেশ নয়াদিল্লির। যেকোন জটিল পরিস্থিতি মোকাবিলায় ভারতের তিন বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
❤ Support Us






