- এই মুহূর্তে দে । শ
- মে ২৩, ২০২৩
২০২২-এর আইএএস পরীক্ষার ফল প্রকাশ, প্রথম ১০-এর প্রথম ৪ সহ ৬ জনই মহিলা
২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাফল্যের তালিকায় প্রথম দশ জনের মধ্যে ৬ জনই মহিলা। এর মধ্যে আবার প্রথম ৪ জনের ৪ জনই মহিলা। প্রথম ১০ জনের মধ্যে এবছর প্রথম হয়েছেন ইশিতা কিশোর, দ্বিতীয় স্থানে আছেন গরিমা লোহিয়া, তৃতীয় হয়েছেন উমা হরথি, চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্রা, পঞ্চম স্থানে রয়েছেন ময়ূর হাজারিকা, ষষ্ঠ হয়েছেন গহনা নব্য ব্যস, সপ্তম স্থানে আছেন ওয়াসিম আহমেদ ভাট, অষ্টম হয়েছেন অনিরুদ্ধ যাদব, নবম হয়েছেন কণিকা গোয়েল, দশম স্থানে আছেন রাহুল শ্রীবাস্তব। এবছর মোট ১৮০ জন পরীক্ষার্থীকে আইএএস হিসেবে নিয়োগ করা হয়েছে।
২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় মোট ৯৩৩ জন পাশ করেছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরির হলেন ৩৪৫ জন। আর্থিক ভাবে দুর্বল শ্রেণির ৯৯ জন প্রার্থী এবার পাশ করেছেন ইউপিএসসি। তাছাড়া ওবিসি ক্যাটাগরির ২৬৩ জন, তফশিলি জাতির ১৫৪ জন, তফশিলি উপজাতির ৭২ জন পরীক্ষায় পাশ করেছেন। এর মধ্যে আইএএস পদে নিযুক্ত হবেন ১৮০ জন। ফরেন সার্ভিসে যাবেন ৩৮ জন। আইপিএস হবেন ৮৩ ২০০ জন। তাছাড়া ‘এ’ ক্যাটাগরির আমলা হিসেবে নিয়োগ করা হবে ৪৭৩ জনকে। গ্রুপ বি কর্মী হিসেবে নিযুক্ত হবেন ১৩১ জন। এছাড়া ২০২২ সালের সিভিল সার্ভিসেস এগজামিনেশন নিয়মের ২০ (৪) এবং (৫) ধারার আওতায় ১৭৮ জন প্রার্থীকে ‘কনসোলিডেটেড রিজার্ভ’ তালিকায় রাখা হয়েছে।
❤ Support Us






