Advertisement
  • দে । শ
  • মার্চ ২৮, ২০২৩

রাহুল ইস্যুতে গণতন্ত্রের পক্ষে সওয়াল মার্কিন বিদেশমন্ত্রকের

খলিস্তানপন্থীদের আন্দলোন প্রসঙ্গে মার্কিন প্রশাসনের অভিমত প্রতিবাদের নামে হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করবে না

রাহুল ইস্যুতে গণতন্ত্রের পক্ষে সওয়াল মার্কিন বিদেশমন্ত্রকের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রক। এব্যাপারে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, রাহুল গান্ধির বিরুদ্ধে ভারতের আদালতে চলা মামলার গতিপ্রকৃতির দিক মার্কিন যুক্তরাষ্ট্র নজর রাখছে।

এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল এও বলেছেন, ভারত সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যৌথভাবে দায়বদ্ধ। যেকোনও ক্ষেত্রে গণতন্ত্রের ভিত তৈরি করে বিচারবিভাগের স্বাধীনতা। আইনকানুনের প্রতি আস্থাশীল থাকাটাও গণতন্ত্রের ভিত গড়ে তুলতে কার্যকরী পন্থা।

এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, রাহুলের বিরুদ্ধে চলা মামলা কোন খাতে গড়ায়, সেদিকে লক্ষ্য রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যে শক্তিশালী নীতির ওপর মূলত গণতন্ত্র প্রতিষ্ঠিত, তা হল মানবাধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা। এটা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দু’দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। এই নীতিতে মান্যতা দিলেই দু’দেশের গণতন্ত্র শক্তিশালী হবে।

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের বাইরে খলিস্তানপন্থীরা বিক্ষোভ দেখিয়েছে। ওই খলিস্তানপন্থীরা ভারতের রাষ্ট্রদূত তারণজিৎ সান্ধুকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে, প্রতিবাদ করার অধিকার থাকলেও প্রতিবাদের নামে হিংসাত্মক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে খলিস্তানপন্থীদের ওই বিক্ষোভের পরে ভারতও প্রতিবাদ জানিয়েছে। সূত্রের খবর, মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাসের বাইরে চলা ওই বিক্ষোভের খবর করতে গিয়ে এক সাংবাদিক খলিস্তানপন্থীদের হাতে নিগৃহীত রয়েছেন। এই ঘটনা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আক্রান্ত সাংবাদিক খলিস্তানপন্থীদের হাতে শুধু শারীরিকভাবে নিগৃহীতই হননি, খলিস্তানের সমর্থকরা তাঁকে গালিগালাজও করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!