Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ২৫, ২০২৫

যু্দ্ধ নিয়ে একতরফা পুতিনকে দুষতে নারাজ ট্রাম্প । ভোটে নিরপেক্ষ অবস্থান ভারতের ।দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের

আরম্ভ ওয়েব ডেস্ক
যু্দ্ধ নিয়ে একতরফা পুতিনকে দুষতে নারাজ ট্রাম্প । ভোটে নিরপেক্ষ অবস্থান ভারতের ।দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের

রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার পক্ষে ভোটদান মার্কিন যুক্তরাষ্ট্রের !‌ ‌এ যেন উলোটপুরান। অবাক হওয়ার কিছু নেই সোমবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের একটি খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে খসড়া প্রস্তাবে উত্তেজনা হ্রাস, দ্রুত শত্রুতা বন্ধ এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। অর্থ থেকে সামরিক সাহায্য প্রদান করেছে। গোটা বিশ্বের চোখে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের মিত্র। যারা অতীতে কিয়েভের পক্ষে জাতিসঙ্ঘে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং মস্কোর নিন্দা করে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাকযুদ্ধের পর ওয়াশিংটন তার অবস্থান পরিবর্তন করেছে।

১৯৩ সদস্যের জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্রদের দ্বারা উপস্থাপিত ‘‌‘ইউক্রেনে একটি ব্যাপক, ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির অগ্রগতি’‌ খসড়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ৯৩ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। ১৮ জন প্রস্তাবের বিরুদ্ধে। ৬৫ জন সদস্য ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবে কিয়েভের বিরুদ্ধে মস্কোকে সমর্থনকারীদের মধ্যে রাশিয়ার মিত্র বেলারুশ, উত্তর কোরিয়া এবং সুদান ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়াকে সমর্থন করে। পরে নিরাপত্তা পরিষদের ভোটেও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সমর্থন জানায়। ভারত ভোটদানে বিরত থাকে।
তিন বছর ধরে চলা যুদ্ধের আগের প্রস্তাবগুলির তুলনায় অনেক কম সমর্থন পাওয়া এই প্রস্তাবে রাশিয়ার তীব্র সমালোচনা করা হয়েছে। প্রস্তাবে
রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক জনগণসহ ব্যাপক ধ্বংস এবং মানবিক দুর্ভোগের দ্বারা চিহ্নিত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান, উত্তেজনা হ্রাস, দ্রুত শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে । গত সপ্তাহে ট্রাম্প ইউক্রেনের জেলেনস্কিকে ‘‌একনায়ক’‌ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি একেবারেই জনপ্রিয় নন। কিয়েভকে ছাড়াই সৌদি আরবে রাশিয়ান ও মার্কিন কর্মকর্তাদের আলোচনার একদিন পর ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ‘দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর, ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে অর্থহীন বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এটি কখনই হওয়া উচিত ছিল না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!