- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৫
বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বনসংরক্ষণ তহবিলের নয়ছয়। সিএজি রিপোর্টে সরকারি টাকার অপব্যবহারের অভিযোগ
বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বন বিভাগে ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। সম্প্রতি সিএজি-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে যে বন সংরক্ষণ, স্বাস্থ্য বিভাগ ও শ্রমিক কল্যাণ বোর্ড কোনো পরিকল্পনা অথবা অনুমতি ছাড়াই সরকারি তহবিল যথেচ্ছ ব্যবহার করেছে। কেনা হয়েছে আইফোন, ল্যাপটপ ও দামি আসবাবপত্র।
বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বন বিভাগে ব্যাপক আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা সিএজি-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে যে বন সংরক্ষণ, স্বাস্থ্য বিভাগ ও শ্রমিক কল্যাণ বোর্ড কোনো পরিকল্পনা অথবা অনুমতি ছাড়াই সরকারি তহবিল যথেচ্চ ব্যবহার করেছে। বরাদ্দকৃত অর্থে কেনা হয়েছে আইফোন, ল্যাপটপ ও দামি আসবাবপত্র। গতকাল বাজেট অধিবেশন চলাকালীন উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে বলা হয়েছে, শ্রমিক কল্যাণ বোর্ড ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে সরকারের অনুমতি ছাড়াই ৬০৭ কোটি টাকা খরচ করেছে। এমনকি বনভূমি হস্তান্তরের নিয়মও লঙ্ঘন করা হয়েছে। বনভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য গঠিত কমপেনস্যাটরি অ্যাফরেস্টেশন ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথোরিটি (সিএএমপিএ)–এর প্রায় ১৪ কোটি টাকা অন্যত্র ব্যবহার হয়েছে। জানা যাচ্ছে ল্যাপটপ, ফ্রিজ ও কুলার কেনা, ভবন সংস্কার এবং মামলা চালানোর জন্য বিপুল অর্থ খরচ করা হয়েছে। এই দপ্তর বনভূমি সংরক্ষণের জন্য অর্থ ও গঠনমূলক ব্যবস্থা করে। সিএএমপিএ -এর নির্দেশিকা অনুযায়ী, তহবিল পাওয়ার পর এক বা দুই বছরের মধ্যে বনায়ন কাজ সম্পন্ন করতে হয়, কিন্তু অভিযোগ ৩৭টি ক্ষেত্রে বনায়নের কাজ করতে ৮ বছরেরও বেশি সময় লেগেছে।
সিএজি রিপোর্টে সিএএমপিএ প্রকল্পের অধীনে ভুলভাবে জমি নির্বাচনের কথাও উল্লেখ করা হয়েছে। বনভূমি হস্তান্তরের নিয়মও উপেক্ষিত হয়েছে সেখানে। এছাড়াও, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল সরবরাহ, রেলপথ ও ‘অফ-রোড লাইন’-এর মতো কাজের জন্য একাধিক অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু বিভাগীয় বন কর্মকর্তারও অনুমতি প্রয়োজন ছিল। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে ৫২টি ক্ষেত্রে এ ধরনের কাজ, অনুমতি ছাড়াই শুরু করা হয়েছে। প্রতিবেদনে রোপণ করা গাছের বেঁচে থাকার হার তথ্য প্রকাশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের গুরুতর অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। কমপক্ষে তিনটি সরকারি হাসপাতালে ৩৪টি মেয়াদোত্তীর্ণ ওষুধের স্টক পাওয়া গেছে, যার মধ্যে কিছু ওষুধ দুই বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। পার্বত্য অঞ্চলে বিশেষজ্ঞ ডাক্তারদের ৭০ শতাংশ পদ এবং সমতল অঞ্চলে ৫০ শতাংশ পদ শূন্য রয়েছে। এ ছাড়া, লকডাউন নিয়ম লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও ২৫০ জন চিকিৎসক নির্বিঘ্ন চাকরি করতে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কংগ্রেস এই চাঞ্চল্যকর রিপোর্টের তথ্য ব্যবহার করে, বিজেপি পরিচালিত উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে জনগণের টাকা অপচয়ের অভিযোগ তুলেছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের বনমন্ত্রী সুবোধ উনিয়াল বলেছেন, তিনি এই বিষয়ে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
❤ Support Us






