- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৬, ২০২৫
রহস্যজনক ভাইরাসে আতঙ্ক উত্তরাখণ্ডের আলমোরায়, ২০ দিনে মৃত্যু ৭ জনের
রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় গত ২০ দিনে ৭ জনের মৃত্যু হয়েছে। আলমোরা জেলার ধৌলা দেবী ব্লকে এই ভাইরাল সংক্রমণের আকস্মিক বৃদ্ধিতে স্বাস্থ্যকর্তা আতঙ্কিত। তাঁদের সন্দেহ, এই মৃত্যুর সঙ্গে কোনও নতুন ভাইরাসের যোগসূত্র থাকতে পারে।
আলমোরা জেলার প্রধান স্বাস্থ্যকর্তা ডাঃ নবীন চন্দ্র তিওয়ারি নিশ্চিত করেছেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে ২ জনের এবং সন্দেহজনক পরিস্থিতিতে আরও ৫ জন মারা গেছেন। তিনি বলেন, ‘আমরা ১১টি নমুনা সংগ্রহ করেছি, যার মধ্যে তিনটি রিপোর্টে টাইফয়েড নিশ্চিত হয়েছে। জল সরবরাহ বিভাগকে সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার নির্দেশ দিয়েছি এবং আমরা গ্রামবাসীদের ফোটানো জল পান করার পরামর্শ দিচ্ছি। প্রাথমিক ফলাফলে তিনটি ক্ষেত্রে টাইফয়েড সংক্রমণের প্রমাণ মিলেছে। জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া ছিল।’ নবীন চন্দ্র তিওয়ারি আরও জানান, কুমায়ন অঞ্চলে এই ধরণের ভাইরাস এই প্রথম দেখা গেছে।
ক্রমবর্ধমান এই উদ্বেগ জনক পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ বিবাদি, ফুলাই জাগেশ্বর, খেতি, বাজেলা, কাবরি এবং গোলিসহ ক্ষতিগ্রস্ত গ্রামের উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আশা কর্মী, সিএইচও এবং ফার্মাসিস্টদের ১৬টি দল মোতায়েন করেছে। এই দলগুলি বাড়ি বাড়ি গিয়ে জরিপ এবং স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করছে। গ্রামগুলি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা সুবিধা থেকে বঞ্চিত।
ডাঃ তিওয়ারি বলেন, ‘প্রতিটি বাড়িতে স্বাস্থ্য শিক্ষা প্রদানের জন্য আমরা ব্লকে ১৬টি দল মোতায়েন করেছি। সমস্ত জলের ট্যাঙ্ক পরিষ্কার করা এবং নিরাপদ জল ব্যবহারের জন্য নির্দেশাবলী জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ২ জন হৃদরোগে আক্রান্ত এবং ৩ জনের ভাইরাল সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। বাকিদের রিপোর্টের অপেক্ষায় আছি। স্বাস্থ্য বিভাগ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। কিন্তু এখনও ভাইরাসের সঠিক ধরণ শনাক্ত করতে পারেনি। কুমায়ুন অঞ্চলে এই প্রথম এমন ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে।’
❤ Support Us








