Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ৩০, ২০২৪

ভারত চিন সীমান্তে, নব নির্মিত সেতুতে লালফৌজের তৎপরতা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত চিন সীমান্তে, নব নির্মিত সেতুতে লালফৌজের তৎপরতা

লাদাখ সীমান্তে, প্যাঙ্গং হ্রদের ওপর স্থায়ী সেতু নির্মাণ আগেই করেছিল চিন । এবার সেই ৪০০ মিটার সেতুতে মোটর চলাচলের প্রমাণ পাওয়া গেল উপগ্রহ চিত্রে ।

প্যাংগং লেকের উপর নতুন সেতু চিনা বাহিনীকে দ্রুত সৈন্য সরবরাহে সাহায্য করবে বলে জানিয়েছেন, স্যাটেলাইট ইমেজ বিশেষজ্ঞ এবং দ্য ইন্টেল ল্যাবের গবেষক ডেমিয়েন সাইমন।আগে, পিপলস লিবারেশন আর্মিকে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর জন্য হ্রদের পুরো পূর্ব অংশ দিয়ে ঘুরে আসতে হতো
নতুন সেতু নির্মাণের ফলে হ্রদের উভয় তীরের মধ্যে ভ্রমণের দূরত্ব প্রায় ৫০-১০০ কিলোমিটার বা ভ্রমণের সময় কয়েক ঘণ্টা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেতুটি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত।

ভারত চিন সীমান্তে চিনের এই স্থায়ী সেতু ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে ভারতে । দেশের  নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল । যদিও এবিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বা স্বরাষ্ট্র দফতরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে থেকেই বিশ্বের অন্যতম শীতল মরুভূমির বদলে যাওয়া আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন ওখানকার পরিবেশবিদ এবং নাগরিক সমাজ । উপত্যকায় বিভিন্ন শিল্প সংস্থাকে নির্মাণ কাজের জন্য ঢালাও অনুমতি এবং সবুজ নিধনের প্রতিবাদে দীর্ঘ অনশনে বলেছিলেন প্রযুক্তি বিশারদ, লাদাখের বাসিন্দা সোনাম ওয়াঙচুক । তাঁর এই আন্দোলন ঢেউ তুলেছিল গোটা দেশে । আবহাওয়া পরিবর্তনের যে আশঙ্কা তাঁরা করেছিলেন, তাই এবার সত্যি হল ।তুষারাবৃত এই পাহাড়ি উপত্যকাতেও এবার চড়ছে উষ্ণতার পারদ। রবিবার লেহ-র চুচোট এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি। এদিকে, বরফাবৃত কারগিলে ছিল ৩৭.৫ ডিগ্রি। চুচোটের সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ এবং কারগিলে ১৯.২ ডিগ্রি ছিল। বাড়তি উষ্ণতায় বিপর্যন্ত হচ্ছে বিমান পরিবহণ পরিষেবা ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!