- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৫
আগস্টে আবার দেশের জার্সি গায়ে একসঙ্গে মাঠে নামতে পারেন রোহিত–কোহলি
মাত্র কয়েকদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৪ সালে বিশ্বকাপ জেতার পর টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতের এই দুই ক্রিকেটার। দুই ফরম্যাটকে বিদায় জানানোর পর এখন শুধু একদিনের ক্রিকেটেই দেখা যাবে রোহিত ও কোহলিকে। কিন্তু কবে আবার দেশের জার্সিতে একসঙ্গে মাঠে নামবেন এই দুই ক্রিকেটার ?
রোহিত ও কোহলি একদিনের ক্রিকেট থেকে অবসর নেননি। ফলে নিশ্চিতভাবেই এই ফরম্যাটের জন্য নির্বাচকদের পরিকল্পনায় থাকবেন দুই ক্রিকেটার। ভারতের পরবর্তী একদিনের সিরিজ খেলার কথা বাংলাদেশের বিরুদ্ধে, আগস্টে। ১৭ আগস্ট ঢাকার শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। রোহিত ও কোহলিকে সেই ম্যাচে আবার একসঙ্গে মাঠে দেখা যেতে পারে। ৩ ম্যাচের এই একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২০ এবং ২৩ আগস্ট।
রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সিরিজটি নাও হতে পারে। যদি সিরিজটি বাতিল হয়, তাহলে রোহিত ও কোহলিকে অক্টোবরেই আবার একসঙ্গে মাঠে দেখা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট এবং বাংলাদেশের বিরুদ্ধে ৩টি একদিনের ও ৩টি টি২০ ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। প্রতিযোগিতাটি অবশ্য টি২০ ফরম্যাটের। ফলে এশিয়া কাপেও রোহিত ও কোহলির খেলার সম্ভাবনা নেই।
ভারতের পরবর্তী একদিনের সিরিজ অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯ থেকে ২৫ অক্টোবর পার্থ, অ্যাডিলেড এবং সিডনিতে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি২০ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি হোম টেস্ট ম্যাচ খেলবে। এরপর নভেম্বর–ডিসেম্বরে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে আরও তিনটি একদিনের ম্যাচ খেলবে। যেখানে আবার রোহিত ও কোহলিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে।
❤ Support Us






