- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৫, ২০২৩
নেতৃত্ব নিয়ে উঠল প্রশ্ন। আবার জরিমানার কবলে বিরাট কোহলি, দিতে হবে ২৪ লক্ষ টাকা
আইপিএলে স্লো ওভারেটের জন্য আবার শাস্তির মুখে পড়তে হল বিরাট কোহলিকে। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ভারপ্রাপ্ত অধিনায়ক। তাঁর ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চোট থাকায় শেষ দুটি ম্যাচ ব্যাটিং করলেও দলকে নেতৃত্ব দেননি রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক ডুপ্লেসি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালস ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলিকে জরিমানার মুখে পড়তে হয়েছে। আইপিএলের নিয়ম অনুসারে তাঁর ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দলের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা করে অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ করে জরিমানা দিতে হবে।
চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় বার মন্থর বোলিং করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর দুটিই বিরাট কোহলির নেতৃত্বে। প্রথম অপরাধের জন্য ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বিরাট কোহলি। যেহেতু এটা দ্বিতীয় অপরাধ, তাই ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয়বার একই অপরাধ করলে কোহলিকে ৩০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পাশাপাশি এক ম্যাচ নির্বাসিত হতে হবে। আর দলের বাকি সদস্যদের ৫০% ম্যাচ ফি কাটা যাবে। বুধবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে এই শাস্তি নিঃসন্দেহে চাপে রাখবে বিরাট কোহলিকে।
❤ Support Us






