Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৭, ২০২৫

বর্ধমানে পালিত হল ভোটার দিবস

আরম্ভ ওয়েব ডেস্ক
বর্ধমানে পালিত হল ভোটার দিবস

গোটা দেশের সঙ্গে শনিবার পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল ভোটার দিবস। পুরস্কৃত করা হল ছাত্রছাত্রী ও ভোটার তালিকা তৈরিতে যুক্ত প্রশাসনের কর্মীদের। জেলাশাসক আয়েশা রানি এ নতুন ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার আবেদন জানান। জেলা প্রশাসন সূত্রের খবর, এ পর্যন্ত গোটা জেলায় মোট ভোটারের সংখ্যা ৪১ লক্ষ ৬২ হাজার ২২৩ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৫৯ হাজার ৮৮৩। পুরুষ ভোটার ২১ লক্ষ ২ হাজার ২৮২জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৭৮ জন। এছাড়া মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া-সহ বিভিন্ন কারণে মোট ৪৪ হাজার ৬৬ জনের নাম বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত সংশোধনীর মাধ‌্যমে ৭ হাজার ৪৯৩ জন নতুন ভোটারের নাম সংযুক্ত হয়েছে। এদিন জেলাশাসক ভোটার দিবস উপলক্ষ্যে একটি ট্যাবলোরও উদ্বোধন করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!