- এই মুহূর্তে দে । শ
- জুন ২৪, ২০২৬
তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, শেডের নীচে আটকে একাধিক
তারাতলায় একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। অধিকাংশই শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল খান, পুর-কমিশনার স্মিতা পাণ্ডে, পুর ও নগরউন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছেছেন।
ব্রেসব্রিজের কাছে একটি গোডাউন তৈরির কাজ করা হচ্ছিল। হঠাৎই বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। সেই বিমের তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। আর্থ মুভার, গ্যাসকাটার নিয়ে এসে সেই লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়েছে। চাপা পড়ে থাকা অবস্থায় অনেকেই বাঁচার জন্য চিৎকার করছেন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, লোহার বিমের ওই কাঠামোর ভিতরে ৫০ থেকে ৬০ জন আটকে থাকতে পারেন। উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ, দমকল, পুলিশ, সেনাবাহিনীর উদ্ধার কাজ করছে।
তিনতলার ছাদের ঢালাইয়ের তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি। প্রায় ১০ জনকে উদ্ধার করা হলেও এখনও ভিতরে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলেই পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, “দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে। সেনা ডাকা হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।” পাশাপাশি তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গোডাউনটি তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
ভারী লোহার বিমের নীচে শ্রমিকরা চাপা পরে রয়েছেন। কেউ কেউ ধ্বংসস্তূপের তলা থেকে আর্তনাদ করছেন। কোনওক্রমে আটকে পড়া শ্রমিকদের জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় মানুষদের অভিযোগ বেআইনি ভাবে এই গুদাম নির্মাণের কাজ হচ্ছিল।
❤ Support Us





