Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৩, ২০২৫

জলমগ্ন কলকাতা। শহরবাসীকে নিরাপদে থাকার পরামর্শ মেয়রের। নিকাশী নিয়ে ক্ষোভ বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
জলমগ্ন কলকাতা। শহরবাসীকে নিরাপদে থাকার পরামর্শ মেয়রের। নিকাশী নিয়ে ক্ষোভ বিরোধীদের

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরবাসীকে আজকের দিনটি ঘর থেকে বার হতে নিষেধ করলেন। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বসে মেয়র বলেন, “৫/৬ ঘণ্টায় যে পরিমাণ মেঘভাঙা বৃষ্টি হয়েছে সেটা কলকাতায় আগে হয়নি। জল খালে ফেললে সেটা ফিরে আসছে। ইলেক্ট্রিকের বাতিস্তম্ভে কেউ হাত দেবেন না। তাই বলছি সকলকে আজ ঘরে থাকতে।”

এদিকে কলকাতা পুরসভার কউন্সিলর সজল ঘোষ বলেন, “কলকাতার মেয়র মানুষকে নিরাপদে রাস্তায় থাকা।, চলাচল করা নিশ্চিত করতে পারেন না। উল্টে তিনি বলছেন মানুষকে ঘরে থাকতে? যাঁরা দিন আনেন দিন খান তাঁরা ঘরে থাকলে চলবে? কলকাতার মানুষের উচিত অবিলম্বে তৃণমূল নামক দলটিকে ক্ষমতাচ্যুত করা।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী মেয়রের বক্তব্যের সমালোচনা করে বলেন, “নিকাশি ব্যবস্থা শেষ করে দিয়েছে তৃণমূল। কলকাতা পুরসভার কোনও হেলদোল নেই। এর থেকে বেশি বৃষ্টি হয়েছে ৮০, ৯০ এর দশকে। কেন মেয়র মানুষকে ঘরে থাকতে বলছেন? এখানে কোনও প্রশাসন নেই মেয়রের কথাতেই সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে। মহামারির সময় যেমন রেড ভলান্টিয়ার রাস্তায় নেমে কাজ করেছিল এখন সেভাবে রাস্তায় নেমে কাজ করতে হবে।”

বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা, বাড়ছে জনক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বলেন, “কলকাতা পুরসভা নিকাশি ব্যবস্থায় যে নজর দিচ্ছে না সেটা স্পষ্ট হচ্ছে এই অবস্থা থেকে। ড্রেন , নিকাশি নালা, গঙ্গা সবই সংস্কারের অভাবে বিপর্যস্ত। এই বৃষ্টির পূর্বাভাস ছিল। বৃষ্টি হলেও ঝড় হয়নি। তাহলে কি ভাবে বিদ্যুতের তার ছিড়ে মানুষ প্রাণ হারালেন? প্রশাসন যে কোনও কাজ করে না সেই এসব ঘটনা থেকে সেটা বোঝা যাচ্ছে।”

প্রাকৃতিক বিপর্যয় নিয়ে শাসক-বিরোধী বাকবিতণ্ডায় আর যাই হোক সাধারণ মানুষের সমস্যার কোনও সমাধান হবে না। লকগেট খুলে দিয়েছে কলকাতা পুরসভা। তবে মঙ্গলবার বেলা ১২ টার সময় জোয়ার আসবে। তখন আবার লকগেট বন্ধ করে দিতে হবে। ফলে শহর থেকে জল যে সহজে নামবে না সেটা সহজে অনুমেয়।

এদিকে সকাল থেকে ভোগান্তির পর অবশেষে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলেও ময়দান থেকে নিউ গড়িয়া রুটে মেট্রো চলাচল এখনও স্বাভাবিক হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!