- দে । শ
- জানুয়ারি ২৪, ২০২২
মুখ্যমন্ত্রীর ঘোষণা, নেতাজির নামে বাঁকুড়ায় ক্রীড়া বিশ্ববিদ্যালয়। স্কুল-কলেজে জয় হিন্দ বাহিনী ।
নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, ‘স্বাধীনতার জন্য আজাদ হিন্দ বাহিনী গড়ে তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভেবেছিলাম এদিন পদযাত্রা করব। কিন্তু করোনার জন্য স্থগিত রাখতে হল। তবে স্বাধীনতার ৭৫ তম বর্ষে এই পদযাত্রা হবে। নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। বাঁকুড়াতে তাঁর নামে ক্রীড়া বিশ্ববিদ্যালয় হচ্ছে। স্কুল-কলেজে তৈরি হবে জয় হিন্দ বাহিনী। আপাতত করোনা পরিস্থিতির জন্য এই বাহিনী গড়ার কাজ বন্ধ রয়েছে।
❤ Support Us






