Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৮, ২০২৩

জিএসটিকে সমর্থন করে আমরা ভুল হয়েছে, সিঙ্গুরে প্রকল্পের উদ্বোধনে খেদোক্তি মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
জিএসটিকে সমর্থন করে আমরা ভুল হয়েছে, সিঙ্গুরে প্রকল্পের উদ্বোধনে খেদোক্তি মমতার

সিঙ্গুরে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মমতা। মুখ্যমন্ত্রী জানালেন, রাস্তা তৈরির সমস্ত টাকা রাজ্যের, কেন্দ্র টাকা দেয় না। ভেবেছিলাম, জিএসটিতে রাজ্যের সুবিধা হবে। কিন্তু এখন দেখছি কেন্দ্র সব টাকা নিয়ে চলে যাচ্ছে। তাঁর অভিযোগ, একশ দিনের কাজ সহ রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছেন তাঁরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন  সিঙ্গুর থেকে রাজ্যে যে  ১২,০০০ কিমি পথের উদ্বোধন হল তা রাজ্যের  কোষাগারের টাকা খরচ করে করা হবে। নির্ধারিত খরচের পরিমাণ  তিন হাজার কোটি টাকা। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার যোগান  রাজ্য সরকার কীকরে দেবে তানিয়ে বার বার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।  কিন্তু কেন্দ্র উপেক্ষাই  করেছে। তাঁদের যুক্তি পূর্বে জনকল্যাণ মূলক প্রকল্পে কেন্দ্রের তরফে  অর্থ প্রদান করা হয়েছে। কিন্তু  তাঁর হিসাব পুঙ্খানুভাবে পেশ করেনি রাজ্য। তাই নতুন করে কোনো অর্থ দেওয়া সম্ভব নয়।  এ যুক্তিতে রাজ্যের প্রাপ্য টাকা  থেকে তাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র-রাজ্য সম্পর্ক সংবিধান দ্বারা নির্ধারিত। কোন কোন ক্ষেত্র কার অধীনে তা নির্দিষ্ট ভাবে তিনটি তালিকার মাধ্যমে স্থির করা রয়েছে। বছর খানেক আগে  ভারত  সরকার সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর জোর দেওয়ার কথা বলেছিল। কিন্তু কেন্দ্রের এ অনমনীয় আচরণ ও রাজ্যের সরকারের দুর্নীতি  প্রতিরোধে দুর্বলতা যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ভাবনাকে অংকুরে বিনষ্ট করবে।  তাই দু’পক্ষকেই বিরোধকে দূরে সরিয়ে রেখে  আলোচনার মাধ্যমে সুষ্ঠু মীমাংসার পথ খুঁজতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!