- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
রাজ্যের আলুচাষিদের জন্য নূন্যতম সহায়ক মূল্যের ঘোষণা।উত্তরবঙ্গে চাবাগানের উদ্বৃত্ত জমিতেই হবে পর্যটন, বললেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চা-জমি ও চা-শিল্প। গত সপ্তাহেই বিরোধীদের অভিযোগ ছিল রাজ্যসরকার বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে সেগুলি, শ্রমিকরা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন। বিরোধীদের সমালোচনার মধ্যেই নবান্নে সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। ধুঁকতে থাকা ৬ কারখানার অংশে চা-পর্যটন তৈরি করবার ঘোষণা করা হয়েছে। মালিক ও শ্রমিক উভয়পক্ষের যাতে কোনো সমস্যা না হয়, সে দিকে রাজ্য সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জী। লিজ প্রসঙ্গে বিতর্কের অবসান ঘটাতে তিনি বলেন, প্রথম পর্যায়ে বন্ধ হবার মতো অবস্থায় থাকা চা-বাগানগুলিকে ৩ বছরের জন্য দেওয়া হবে, যদি মালিকপক্ষ শ্রমিকদের ঠিকঠাক মাইনে আর অনান্য দিকগুলি পূরণ করতে পারে, তবেই ৩০ বছরের জন্য দেওয়া হবে। সরকারি জমি চিরকালের জন্য কাউকে দেওয়া যায় না। এরপর উত্তরবঙ্গের মানুষকে সাবধান করে দিয়ে বলেন, চা-বাগান নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু ‘ভূতুড়ে’ দল, বোঝাই যাচ্ছে তাঁর এ মন্তব্যের নিশানায় বিজেপি।
চা বাগানের কর্মযোগ বাড়ানো, একই সাথে যেখানে চা উৎপাদন হচ্ছে না, সে সমস্ত জমিতে চা-পর্যটন গড়ে তোলার সপক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবের নেতৃত্বে একটি দল এ বিষয়টি পরিচালনা করবেন বলে জানা যাচ্ছে। ‘চা বাগান আইনের কোনো পরিবর্তন আনা হচ্ছে না, কেবল সেখানে ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে স্থানীয় মানুষদের কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু একসঙ্গে ৩০ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না। এতে কিছু লোকের কেন গাত্রদাহ হচ্ছে ?’ – অভিযোগের সুরে বলেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, কেবলমাত্র চাষ হয় না এমন ১৫ শতাংশ অংশেই পর্যটন গড়ে তোলার অনুমতি দেওয়া হয়েছে। চা বাগান ও বাণিজ্যক্ষেত্রে ৮০ শতাংশ স্থানীয় মানুষেরা কাজ পাচ্ছে। তাঁরা বেতনের পাশাপাশি, ফান্ড-গ্রাচুইটি সবই পাবেন। মুখ্যসচিবের নিয়ন্ত্রণে থাআক এসওপি সবকিছু খেয়াল রাখবে। যদি আগামী দিনে মালিকপক্ষ যদি সরকারের নিয়মাবলি ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তবেই পরবর্তীকালে তাঁদের ব্যবসাবাণিজ্য করবার অনুমতি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এরপর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো মালিক চা বাগান বন্ধ করে, সেখানে অন্য কাজ করেন তাহলে তা অবলম্বে ফেরত নিয়ে নেওয়া হবে।
পাশাপাশি, আলু চাষিদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন আলুর নুন্যতম সহায়ক মুল্যের। এখন থেকে কুইন্টাল প্রতি ৯০০ টাকা করে পাবেন চাষিরা। একইসঙ্গে ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগে সোচ্চার তিনি। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, রাজ্যের বিস্তীর্ণ এলাকার আলুজমি চলে গেছে জলের নিচে। গত সপ্তাহে অকাল বৃষ্টির জেরেও ক্ষতি হয়েছে আলু ও অনান্য সবজি চাষে। ক্ষতিগ্রস্থ আলু রাজ্য সরকার কিনে নেবে, কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করবার ঘোষণাও করেছেন মমতা বন্দ্যোপাধায়। রাজ্যে শিল্প আর কৃষিব্যবস্থা ধুঁকছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, কালোবাজারিতে ছেয়ে গেছে বাজার, এসব নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর ঘোষণাগুলি হাসি ফোটাবে শ্রমিক-কৃষকদের মুখে!
❤ Support Us






