Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২৬

‘পুরুষ’ লক্ষ্মীর তদন্তে সিট গঠন, কড়া পদক্ষেপ নবান্নের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘পুরুষ’ লক্ষ্মীর তদন্তে সিট গঠন, কড়া পদক্ষেপ নবান্নের

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অর্থ কিছু ক্ষেত্রে পুরুষদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। বিষয়টি সামনে আসার পর প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয় এবং ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে, যেগুলিতে ‘পুরুষদের নামেও’ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এর মধ্যে একটি অ্যাকাউন্ট রাকিবুলের নামে, ১৫টি মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনার নামে এবং বাকি ৬টি তারিকুল রহমানের নামে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর পদক্ষেপের দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন যে, অন্নপূর্ণা যোজনা চালু করতে গিয়ে ১২ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং প্রকৃত উপভোক্তাদের অসুবিধা তৈরি করা হচ্ছে। তাঁর বক্তব্য, “অনুপ্রবেশকারী ও কিছু রাজনৈতিক কর্মী প্রকল্পের সুবিধা লুট করছে।”
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে ছড়ানো বিভ্রান্তি ভিত্তিহীন। জানানো হয়েছে, সোমবার থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে এবং বুধবারের মধ্যে বহু মানুষের ফর্ম ফিলআপ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

রাজ্য সরকারের প্রধান শুভেন্দু অধিকারী নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে জানান, বিষয়টি তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও একই দিনে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথাও জানানো হয়েছে, যেখানে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!