Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৫

বসিরহাট জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালিসিস ইউনিট, ও ‘‌ফুড সেফটি অন হুইল’‌–‌র ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাট জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালিসিস ইউনিট, ও ‘‌ফুড সেফটি অন হুইল’‌–‌র ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

বসিরহাট জেলা হাসপাতালে ১০ বেডের ডায়ালিসিস ইউনিট, ও ‘‌ফুড সেফটি অন হুইল’‌–‌র ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন থেকে বসিরহাট জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট সম্প্রসারিত হল। বীরভূমের ইলামবাজার থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ৫ বেড থেকে ১০ বেডের ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে একটি ভ্রাম্যমান খাদ্য পরীক্ষার ল্যাবরেটরি ‘‌ফুড সেফটি অন হুইল’‌ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজ বীরভূমের ইলামবাজারের সভা থেকে এই ২ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এই উপলক্ষে বসিরহাট টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, পুরপ্রধান অদিতি মিত্র, উপপুরপ্রধান সুবীর সরকার প্রমুখ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন, আমাদের জেলায় প্রায় ৩০ লক্ষ মানুষ রয়েছেন। তাঁরা সকলেই উপকৃত হবেন। পাশাপাশি পাশের পার্শ্ববর্তী এলাকা থেকেও ডায়ালিসিস করতে আসতে পারবেন। তিনি বলেন, আগে আমাদের ৫ টি বেড ছিল। এখন সেটা ১০ বেড হওয়াতে আরও বেশি সংখ্যক মানুষ পরিষেবা পাবেন। বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমরা ৩০ লক্ষ মানুষের দাবি তুলে ধরেছিলাম। নতুন মেশিন যুক্ত আরও ৫ টি মোট ১০ বেডের ডায়ালিসিস ইউনিট হওয়াতে অনেক বেশি মানুষের এখানেই প্রয়োজন মিটবে। আর কলকাতায় ছুটতে হবে না। তিনি বলেন, বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকান গুলির খাবারের মান পরীক্ষার জন্য প্রত্যন্ত এলাকায় অত্যাধুনিক সরঞ্জাম সহ ‘‌ফুড সেফটি অন হুইল’‌ গাড়িটি পৌঁছে যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!