- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৬
রাজ্য সরকারি কর্মীদের উৎসব অগ্রিম ও পেনশনভোগীদের ভাতা বাড়ছে
রাজ্য সরকারি কর্মীদের জন্য শারদোৎসব ও ইদের আগে বড় ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাড হক বোনাস, উৎসব অগ্রিম এবং অবসরপ্রাপ্তদের উৎসব ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য এই সুবিধা একাধিক স্তরের কর্মী ও পেনশনভোগীরা পাবেন।
অ্যাড হক বোনাসে বৃদ্ধি
- যেসব কর্মীর মাসিক বেতন ৪৬,০০০ টাকা বা তার কম, তাঁরা এবার পাবেন ৭,৪০০ টাকা অ্যাড হক বোনাস।
- গত বছর (২০২৫ সালে) এই পরিমাণ ছিল ৬,৮০০ টাকা, এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪৪,০০০ টাকা।
- অর্থাৎ গত বছরের তুলনায় বোনাস বেড়েছে ৬০০ টাকা, এবং বেতনের ঊর্ধ্বসীমাও বৃদ্ধি পেয়েছে।
উৎসব অগ্রিমেও বৃদ্ধি
- যেসব কর্মীর মাসিক বেতন ৪৬,০০০ টাকার বেশি কিন্তু ৫৪,০০০ টাকার বেশি নয়, তাঁরা সর্বোচ্চ ২২,০০০ টাকা উৎসব অগ্রিম পেতে পারবেন।
- গত বছর এই অগ্রিমের পরিমাণ ছিল ২০,০০০ টাকা, এবং বেতনের সীমা ছিল ৪৪,০০০ থেকে ৫২,০০০ টাকা।
- অর্থাৎ এবছর উৎসব অগ্রিম বেড়েছে ২,০০০ টাকা, সঙ্গে বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে।
অবসরপ্রাপ্তদের জন্য উৎসব ভাতা
রাজ্য সরকার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে।
- ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তাঁরা এই ভাতার আওতায় থাকবেন।
- যাঁদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার কম, তাঁরা পাবেন ৩,৮০০ টাকা উৎসব ভাতা।
- গত বছর এই পরিমাণ ছিল ৩,৫০০ টাকা, অর্থাৎ এবছর বেড়েছে ৩০০ টাকা।
- গত বছর পেনশনের ঊর্ধ্বসীমা ছিল ৩৮,০০০ টাকা, যা এবার বাড়িয়ে ৪০,০০০ টাকা করা হয়েছে।
কারা কারা পাবেন এই সুবিধা?
এই আর্থিক সুবিধা পাবেন—
- রাজ্য সরকারি কর্মীরা
- রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার কর্মীরা
- শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা
- পারিবারিক পেনশনভোগীরা
- অতিরিক্ত পেনশনভোগীরা
তবে সরকার অধীনস্থ সংস্থাগুলির যেসব কর্মীর মাসিক বেতন ১০,০০০ টাকা বা তার কম, তাঁরা পাবেন ৩,৫০০ টাকা বোনাস।
❤ Support Us







