Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৫, ২০২৬

আচমকা পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

আরম্ভ ওয়েব ডেস্ক
আচমকা পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

রাজ্যপাল সি ভি আনন্দ বোস পদত্যাগ করলেন । রাজ্যপাল দিল্লিতে আছেন, সেখান থেকেই তিনি পদত্যাগ করেন । ৩ বছর তিনি এই পদে ছিলেন । রাজ্যের রাজ ভবনের নাম বদলে লোক ভবন করেছিলেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সি ভি আনন্দ বোস পদত্যাগপত্র জমা দেন । বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালের পদত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ঘটনা । তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন না কি তাঁকে পদত্যাগ করতে বলা হল সেটা স্পষ্ট নয় ।

রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয় । সম্প্রতি মুর্শিদাবাদ, মালদায় অশান্তির পর সেই দুই জেলা পরিদর্শনে গিয়ে প্রয়োজনে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দেন ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীকে ফোন করা হয়েছিল। অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায়  ফোন ধরতে পারেননি। পরে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ফোন করলে, তিনি রাজ্যপালের পদত্যাগের বিষয়টি জানান। সঙ্গে এও বলেন, অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আর এন রবি, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। অস্থায়ী রাজ্যপাল নিয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। অমিত শাহ বলেন, আর এবিষয়ে রাজ্যের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ক্ষুব্ধ হন। তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি তাঁর সেই ক্ষোভ প্রকাশ করেন।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আমি আগে বিজেপিতে ছিলাম । আমি জানি ওরা কি করতে পারে । স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া রাজ্যপাল ইস্তফা দিতে পারেন না । এই ভাবে বিজেপি আরএসএস এর কোনও নেতাকে রাজ্যের রাষ্ট্রপতি করে নির্বাচনে ক্ষমতা দখলের কাজ করতে চাইছে। রাজভবনকে কলুষিত করতে চাইছে বিজেপি ।”

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “জ্যোতিষ চর্চা করি না। সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করলেন সেটা খোঁজার চেষ্টা করি না বা এমন কোনো ব্যবস্থা নেই । নতুন কে রাজ্যপাল আসছেন সেটা দেখার অপেক্ষায় । তিনি শারীরিক কারণে পদত্যাগ করেছেন ।”

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বহুবার বলেছি রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন । এর আগের রাজ্যপালকে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি এক হয়ে তাঁকে ভারতের উপরাষ্ট্রপতি করেন ।”

প্রসঙ্গত গত শুক্রবার সি ভি আনন্দ বোস রাজ্যের ভোটার হন।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!