Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১, ২০২৪

রাজ্য সরকারের হস্তক্ষেপে চা–বাগান শ্রমিকদের বোনাস জট কাটল

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্য সরকারের হস্তক্ষেপে চা–বাগান শ্রমিকদের বোনাস জট কাটল

বেশ কিছুদিন ধরেই বোনাস নিয়ে মালিক পক্ষর সঙ্গে দরকষাকষি চলছিল শ্রমিকদের। শেষ পর্যন্ত রাজ্য সরকারের হস্তক্ষেপে চা–বাগান শ্রমিকদের বোনাস জট কাটল। ১৬ শতাংশ হারে এবার পুজোর বোনাস পাবেন চা–বাগান শ্রমিকরা। মঙ্গলবার লেবার কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে। আগামী ৪ অক্টোবরের মধ্যে বোনাসের অর্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণায় চা–বাগন শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া।
চা–বাগান শ্রমিকদের দাবি ছিল, এবছর ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। অন্যদিকে, মালিকপক্ষের পরিকল্পনা ছিল ১৩ শতাংশ হারে বোনাস দেওয়ার। এই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বোনাস নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে দরকষাকষি চরমে উঠেছিল। কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে সরছিল না। ২০ শতাংশ বোনাসের দাবিতে সোমবার ১২ ঘণ্টার ধর্মঘটে সামিল হয় চা–শ্রমিকরা এবং সংগঠনগুলি। ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিপাকে পড়েন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে ছিলেন। কথাটা তাঁর কানে যায়। তিনি রাজ্যের শ্রম দফতরকে বিষয়টা দেখার নির্দেশ দেয়। শ্রম দফতরের চেষ্টায় অবশেষে বোনাস জট কাটল।
উত্তরকন্যা থেকে বৈঠক সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‌চা–শ্রমিকদের বোনাস নিয়ে সমস্যা মিটে যাবে। সমস্যা মেটানোর জন্য শ্রম দফতরকে বলেছি।’‌ বোনাসের ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির নির্দেশেই সব পক্ষের সঙ্গে কথা বলে শ্রম দফতর। আলোচনার পরই বোনাস জট কাটল। আজই শ্রম দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তরাই–ডুয়ার্সের পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের চা–বাগানের শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। ৪ অক্টোবর তারিখের মধ্যে শ্রমিকদের হাতে বোনাস তুলে দিতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!