- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ৮, ২০২৬
প্রকাশিত হল মাধ্যমিকের রেজাল্ট। প্রথম দশে ১৩১ জন, শীর্ষে রায়গঞ্জের অভিরূপ ভদ্র
প্রকাশিত হল এবছর মাধ্যমিক পরীক্ষার ফল। এবারও শহরকে টেক্কা দিয়ে বাজিমাত জেলার। ৯৯.৭১% পেয়ে প্রথম স্থান পেয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র । তার প্রাপ্ত নম্বর ৬৯৮। দ্বিতীয় স্থান পেয়েছে বীরভূমের সরোজিনীদেবী শিশুমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায় । তার প্রাপ্ত নম্বর ৬৯৬ । পাশের হারের দিক থেকে শীর্ষে কালিম্পং । দক্ষিণকে টেক্কা দিয়ে বাজিমাত উত্তরের ।
পরীক্ষার ৯০ দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ । চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি । শেষ হয় ১২ ফেব্রুয়ারি । পরীক্ষার্থী ছিল প্রায় ৯ লক্ষ । পাশের হার শতাংশ । প্রথম দশে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী । এদিন পর্ষদের অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এবছর পাশের হার ৮৬.৮৩% । এবছর মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা ( ৯৫.১০ শতাংশ) । তার পর রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.৮২ শতাংশ) । তৃতীয় স্থান পেয়েছে কলকাতা ।
এ বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী রেজিস্টার্ড ছিলেন । তাঁদের মধ্যে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন পরীক্ষায় অংশ নেয় । অন্যান্য বছরের মতো এ বারেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল । রাজ্যের মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাতা মূল্যায়নের দায়িত্বে ছিলেন ৫২ হাজার ৩৮২ জন শিক্ষক ।
- প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদাবিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র (৬৯৮)।
- দ্বিতীয় স্থান: প্রিয়তোষ মুখোপাধ্যায়, সরোজিনীদেবী শিশুমন্দির, বীরভূম, প্রাপ্ত নম্বর: ৬৯৬
- তৃতীয় স্থান: সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা, প্রাপ্ত নম্বর: ৬৯৫
- চতুর্থ স্থান: সৌর জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা, প্রাপ্ত নম্বর: ৬৯৫
- চতুর্থ স্থান: অরিজিৎ বর, ছত্রী বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর, প্রাপ্ত নম্বর: ৬৯৪
- পঞ্চম স্থান: দ্বৈপায়ন বিশ্বাস, বাদকুল্লা ইউনাইটেড অ্যাকাডেমি নদীয়া, প্রাপ্ত নম্বর: ৬৯৩
- ষষ্ঠ স্থান: আদৃত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন, উত্তর ২৪ পরগনা, প্রাপ্ত নম্বর: ৬৯২
- সপ্তম স্থান: স্বর্ণাভ সর্দার, নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, নদীয়া, প্রাপ্ত নম্বর: ৬৯১
- অষ্টম স্থান: প্রজ্ঞা সাহা, রঘুনাথগঞ্জ রানিভবানী বিদ্যানিকেতন, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর: ৬৯০
- নবম স্থান: শাহরিন সুলতান, মডেল হাইস্কুল, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর: ৬৮৯
- দশম স্থান: কস্তুরী সিংহ, লাধুরাম তোষ্ণিওয়াল বিদ্যামন্দির, মুর্শিদাবাদ, প্রাপ্ত নম্বর: ৬৮৮
সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা । পর্ষদের নির্দেশ অনুযায়ী, ফলাফল দেখা যাবে দুটি সরকারি ওয়েবসাইটে । www.wbbsedata.com অথবা www.wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকে ‘Result’ অপশনে গিয়ে রোল নম্বর, জন্মতারিখ ও প্রয়োজনীয় তথ্য দিলে স্ক্রিনেই দেখা যাবে নম্বর । সঙ্গে থাকবে প্রিন্ট করার সুবিধা, ফলে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নিজের স্কোরকার্ড ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা । ফল প্রকাশের পাশাপাশি এদিন সকাল ১০টা থেকে ক্যাম্প অফিসগুলিতে মার্কশিট বিতরণও শুরু হয়েছে । স্কুলের আধিকারিকরা মার্কশিট সংগ্রহ করার পর সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট হাতে পাবে ।
এছাড়াও ফল জানার ওয়েবসাইটগুলি হল —
- WBBSE Data Portal
- West Bengal Board of Secondary Education
- iResults
- IndiaResults
- Results Siksha
- ExamBangla Results
- MarksBee Results
❤ Support Us






