Advertisement
  • দে । শ
  • জুলাই ২৭, ২০২৩

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবার ইন্দ্রনীল, সহ সভাপতি সায়ন্তিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান এবার ইন্দ্রনীল, সহ সভাপতি সায়ন্তিকা

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান হলেন ইন্দ্রনীল সেন । নিগমের সহ সভাপতি করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে । বুধবার পর্যটন দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে । পাশাপাশি রাজ্য পর্যটন দফতরের মুখ্য সচিব পদের দায়িত্বে থাকছেন নন্দিনী চক্রবর্তী ।

২৬ তারিখ রাজ্যর সংশ্লিষ্ট দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, পর্যটন উন্নয়ন বিত্ত নিগমের শীর্ষ পদে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হল । পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে । মন্ত্রক সূত্রে খবর পর্যটন দফতর মন্ত্রী বাবুল সুপ্রিয়র মতামত নিয়েই এই রদবদল করা হয়েছে ।

তৃণমূল দলের সূত্রের খবর, দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুন্দর সখ্যতা । তাই দলের অন্দরে আগে থেকে পর্যটন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি ইন্দ্রনীল সেন এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আস্থাভাজন । তাই ইন্দ্রনীল সেন তথ্য ও সংস্কৃতি এবং কারিগরী শিক্ষা দফতরের পাশাপাশি এবার পর্যটন উন্নয়ন নিগমের দায়িত্বও সামলাবেন । বাবুল সুপ্রিয়র কাছে পর্যটন ছাড়াও রয়েছে তথ্য ও প্রযুক্তি দফতর ।

২১ এর বিধানসভা ভোটের পর তূণমূলে যোগ দিয়ে উপনির্বাচনে জিতেছিলেন বাবুল সুপ্রিয় । তারপর মন্ত্রিসভার রদবদলের সময়ে ইন্দ্রনীল সেনের পছন্দের দফতরের দায়িত্ব দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে । মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই পর্যটন দফতরে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন । রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানের সংস্কার সহ নতুন নতুন পর্যটন কেন্দ্র তৈরিতেও গত ১২ বছরে উদ্যোগী হয়েছে এই রাজ্য সরকার । বাবুল সুপ্রিয় এই মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত দক্ষ হাতেই দফতরে একাধিক সংস্কারের কাজ করেছেন । রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে সরকারি বাংলোর সংস্কার সহ, নিগমের ওয়েবসাইটের আধুনিকীকরণ এবং পরিষেবার ওপর বাড়তি গুরুত্ব দিয়েছেন তিনি । এমতাবস্থায় নিগমের চেয়ারম্যান হিসেবে ইন্দ্রনীল সেনের নিয়োগ সম্পর্কে সংবাদ মাধ্যমকে দফতরের মন্ত্রী জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দফতরের মূল লক্ষ্য হল, প্রকল্পের কাজ গুলো ত্বরান্বিত করা । অভিজ্ঞ মন্ত্রী ইন্দ্রনীল সেনের নিয়োগে সেই কাজ আরো সুষ্ঠ এবং দ্রুত হবে বলেই আমার বিশ্বাস ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!