- এই মুহূর্তে দে । শ
- মে ২৭, ২০২৬
২২ জুন রাজ্য বাজেট অধিবেশন । নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে থাকছে কোন চমক ?
২২ জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে। তার আগে ১৮ জুন শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন। নিয়মমাফিক রাজ্যপালের বাজেট ভাষণের মাধ্যমে অধিবেশনের সূচনা হবে।
সূত্রের খবর, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাজেট সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বিধানসভায় গিয়ে স্পিকারসহ বাজেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির বিষয়েও কথা বলেন। বুধবার রাজ্যপালের সঙ্গে এ বিষয়ে আরও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত থাকতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অধ্যক্ষও রাজভবনে গিয়ে বাজেট সংক্রান্ত প্রাথমিক আলোচনা সারতে পারেন।
রাজনৈতিক মহলের মতে, এটি রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হতে চলেছে। তাই এই বাজেটে একাধিক নতুন ঘোষণা বা “চমক” থাকতে পারে বলে জল্পনা রয়েছে। ক্ষমতায় আসার পর নতুন সরকার ইতিমধ্যেই একাধিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে আগের তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে জোর দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতার পাশাপাশি এবার পূর্ণাঙ্গ বাজেটে আরও বড় ও নতুন প্রকল্প ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
সব মিলিয়ে ২২ জুনের বাজেট অধিবেশনকে ঘিরে রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। রাজ্যবাসীর প্রত্যাশা—নতুন সরকার এই বাজেটে সাধারণ মানুষের জন্য কী কী ঘোষণা করে।
❤ Support Us



