- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১২, ২০২৫
প্রকাশিত মাদ্রাসা বোর্ডের ফাজিল তৃতীয় সেমেস্টারের ফল, পাশের হার ৯৩.৩৮ শতাংশ
রাজ্যের মাদ্রাসা শিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বুধবার আনুষ্ঠানিকভাবে ফাজিল ২০২৬-এর তৃতীয় সেমেস্টারের ফলাফল ঘোষণা করল। রাজ্যে প্রথমবারের মতো মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ সেমেস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছিল ১১ অক্টোবর। তার ৩৩ দিনের মাথায়, মাত্র ১৫ দিন, ফলাফল প্রকাশ করল পর্ষদ। পরীক্ষায় মোট ৫,৮৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩,২৫১ জন, আর ছাত্রী ২,৬৪৩ জন। উত্তীর্ণ হয়েছে ৫,৫০৪ জন, ফলে মোট পাশের হার দাঁড়ালো ৯৩.৩৮ শতাংশ, যা ২০২৪ সালের তুলনায় সামান্য ০.১২ শতাংশ বৃদ্ধি।
ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ, আর ছাত্রীদের ৯০.০৯ শতাংশ। জেলার হিসেবে জলপাইগুড়ি ও কোচবিহার সর্বোচ্চ—১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে হুগলি (৯৭.৭২%), এবং তৃতীয় স্থানে বাঁকুড়া (৯৬.৬৭%)। তৃতীয় সেমেস্টারে মোট ৮৪০ জন অকৃতকার্য হয়েছে। অনুপস্থিত ছিলেন ৪৭৮ জন। যারা এইবার পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা আগামী চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পর্ষদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে শুরু হবে। ফাজিল পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন মুর্শিদাবাদের হোসেন নগর সিনিয়র মাদ্রাসার কামরান, ২২৪ নম্বর নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার খেরিয়া সিদ্দিকুইয়া সিনিয়র মাদ্রাসার রাইহান পিয়াদা ও হুগলির পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসার মীরজা মোহাম্মদ আলাউদ্দিন, উভয়েরই নম্বর ২২২। তৃতীয় স্থানে অবস্থান করছে হুগলির ফুরফুরা ফাতেহিয়া সিরিয়ার শেখ সাহিম আলি এবং মুর্শিদাবাদের পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মুরসেলিম, ২২১ নম্বর নিয়ে।
মেধাতালিকায় উত্তর ২৪ পরগনার বনগাঁ হজরত পীর আবু বাকর দারুল উলুমের আফরিন মণ্ডল। তিনি ২১৪ নম্বর নিয়ে তৃতীয় সেমেস্টারে মেয়েদের মধ্যে প্রথম। পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানান, ‘গত বছরের তুলনায় এইবার পাশের হার সামান্য বেড়েছে। এবার আমরা মার্কশিটের হার্ডকপি দেব না। পরীক্ষার্থীরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। চাইলে ওএমআর শিট দেখতে আরটিআই করতে পারবেন।’
❤ Support Us






