Advertisement
  • দে । শ
  • মে ২৯, ২০২৬

রাজ্যে ১১ হোল্ডিং সেন্টার চালু, সবচেয়ে বেশি আটক বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে ১১ হোল্ডিং সেন্টার চালু, সবচেয়ে বেশি আটক বসিরহাটে

সরকারি নির্দেশ মেনে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের রাখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই চালু হয়েছে হোল্ডিং সেন্টার বা আটক শিবির। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের মোট ১১টি জায়গায় এই ধরনের শিবির খোলা হয়েছে। এর মধ্যে কিছু পুলিশ জেলা ভিত্তিক এবং কিছু প্রশাসনিক জেলা ভিত্তিক।

প্রশাসনের তথ্য অনুযায়ী, আটটি জেলায় হোল্ডিং সেন্টার চালু হয়েছে। সেই জেলাগুলি হল বারুইপুর, সুন্দরবন, বসিরহাট, বনগাঁ, বারাসত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং কৃষ্ণনগর। এছাড়াও মালদা, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই শিবির চালু করা হয়েছে।

সবচেয়ে বেশি হোল্ডিং সেন্টার খোলা হয়েছে বসিরহাট পুলিশ জেলায়। সেখানে মোট তিনটি শিবির চালু হয়েছে। অন্য সব জেলা বা পুলিশ জেলায় রয়েছে একটি করে শিবির।

রাজ্য প্রশাসনের দাবি, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃত ব্যক্তিদের সংখ্যা সবচেয়ে বেশি বসিরহাটেই। বর্তমানে বিভিন্ন হোল্ডিং সেন্টারে মোট ৩৩৫ জনকে আটক রাখা হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ রয়েছেন ১৪৮ জন, মহিলা ৯৯ জন এবং শিশু ৮৮ জন। একজন শিশু আটক আছে সুন্দরবন পুলিশ জেলার লক্ষ্মীকান্তপুর কমিউনিটি হল হোল্ডিং সেন্টারে।

এছাড়া মুর্শিদাবাদ পুলিশ জেলার হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন ১৯ জন। বাকি অন্যান্য শিবিরগুলিতে আটকের সংখ্যা ১০-এর নীচে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!