Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৬, ২০২৫

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির মাধ্যমিক মডেল ২০২৬ প্রকাশিত

আরম্ভ ওয়েব ডেস্ক
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির মাধ্যমিক মডেল ২০২৬ প্রকাশিত

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি (WBGSTA) সম্পাদিত এবং রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দের দ্বারা প্রস্তুতকৃত WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ শনিবার প্রকাশিত হলো।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো অনুসরণ করে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সাতটি বিষয়ের প্রশ্নপত্র সম্বলিত WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ প্রতি বছরের মতো এবছরও পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মডেল প্রশ্নপত্র রূপে বিবেচিত হবে বলে সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানিয়েছেন।

এর পাশাপাশি এই WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ বইতে সমস্ত বিষয়ের MCQ এবং SAQ প্রশ্নের আদর্শ উত্তর সংকেত সংযোজন করা হয়েছে। সৌগত বসু আরও জানান, “মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ের সমস্ত মডেল প্রশ্নপত্র এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার অনেক আগেই এই মডেল প্রশ্নপত্র ব্যবহার করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারে।”

এক নজরে WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ঃ-

* মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন কাঠামো অনুসরণ করে সুসংহত ও সুসামঞ্জস্যপূর্ণ মডেল প্রশ্নপত্র।
* মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ের প্রতিটির জন্য মডেল প্রশ্নপত্র।
* প্রতিটি মডেল প্রশ্নপত্রের MCQ এবং SAQ প্রশ্নের সহজ-সরল ভাষায় উত্তর সংকেত।

সৌগতবাবু বলেন, “প্রতি বছরের মত এই বছরেও রাজ্যের ৩৯টি সরকারি বিদ্যালয়ের নির্বাচিত মেধাবী দুঃস্থ পরীক্ষার্থীদের হাতে বিনামূল্যে WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ তুলে দেওয়ার উদ্যোগ সমিতি গ্রহণ করেছে।”

মাধ্যমিক পরীক্ষার্থীরা কলেজ স্ট্রিট বইপাড়া থেকে এই বইটি সংগ্রহ করতে পারবে। রাজ্যের সরকারি বিদ্যালয়, সরকার পোষিত ও সরকারি অনুদানপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের পরিচয় পত্র দেখিয়ে মুদ্রিত মূল্যের ওপর ২৫% ছাড় দিয়ে সমিতি দপ্তর, হেয়ার স্কুল ক্যাম্পাস, ৮৭ কলেজ স্ট্রিট, কলকাতা – ৭৩ থেকে এই WBGSTA মাধ্যমিক মডেল ২০২৬ সংগ্রহ করতে পারবে। এই বই সংগ্রহের জন্য প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর 9433164373।

সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু আরও জানান, “পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক কাউন্সেলিং আয়োজন করা হবে। এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনার জন্য বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সহযোগিতায় WBGSTA মাধ্যমিক প্রশ্ন-উত্তর আসর ২০২৬ অনলাইনে আয়োজন করার উদ্যোগ সমিতি গ্রহণ করতে চলেছে। এই সম্পর্কে পরবর্তী সময়ে মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের অবহিত করা হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!