Advertisement
  • দে । শ
  • মে ৭, ২০২৬

নির্ধারিত সময়সূচি মেনে শুক্রবারই মাধ্যমিকের ফল ঘোষণা

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্ধারিত সময়সূচি মেনে শুক্রবারই মাধ্যমিকের ফল ঘোষণা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। কয়েক মাসের উদ্বেগঅনিশ্চয়তাহিসেব-নিকেশের শেষে এখন প্রহর গুনছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবার। মাধ্যমিকের ফল ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে কৌতূহল তুঙ্গে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছেসকাল ৯টা ৩০ মিনিটে এক আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করবেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই বৈঠকেই প্রকাশ করা হবে এ বছরের সামগ্রিক পাশের হারমেধাতালিকাজেলাভিত্তিক ফলাফল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। প্রতি বছরের মতো এ বারও কোন জেলা এগিয়েকোথায় কত জন প্রথম দশে জায়গা পেলেনকোন অঞ্চলের ফল সবচেয়ে উজ্জ্বল— সে সমস্ত তথ্যের দিকে নজর থাকবে ছাত্রছাত্রী থেকে শিক্ষা মহলসকলেরই।

চলতি বছরে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি পরীক্ষার্থী। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়েছিল রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। সে হিসাবে গত কয়েক সপ্তাহ ধরেই পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। ফল প্রকাশের আগের দিন সন্ধ্যায় অনেক বাড়িতেই এখন আলোচনার কেন্দ্র একটাই,  কেমন হয়েছে পরীক্ষাকত নম্বর উঠতে পারেকোন স্কুলে ভর্তি হওয়ার সম্ভাবনা কতটা।

পর্ষদের তরফে জানানো হয়েছেসকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফল দেখতে পারবেন। রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ফল জানা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট WBBSE এবং WBBS E Dataএ ফল প্রকাশ করা হবে। পাশাপাশি iResultsIndiaResultsসহ আরও কয়েকটি পোর্টালেও ফল জানা যাবে। ফল প্রকাশের সময় বিপুল সংখ্যক পরীক্ষার্থী একসঙ্গে লগ-ইন করায় ওয়েবসাইটে চাপ বাড়ার সম্ভাবনা থাকে। সে কারণে একাধিক বিকল্প পোর্টাল খোলা রাখা হয়েছে। শুধু ওয়েবসাইটই নয়ডিজিটাল মাধ্যমেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীরা iResults, Madhyamik Result এবং Edutips App-এর মতো মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন। যাঁদের এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বলতাঁদের কাছে এ ব্যবস্থাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফল ঘোষণার দিনই পরীক্ষার্থীরা ডিজিটাল মার্কশিট ডাউনলোড করতে পারবেন। তবে সেটি সাময়িক নথি হিসেবেই গণ্য হবে। মূল মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে হবে নিজ নিজ স্কুলের মাধ্যমে। পর্ষদ জানিয়েছেসকাল ১০টা ৩০ মিনিট থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ শুরু হবে। স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে মার্কশিট সংগ্রহ করে পরে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন। ফলে ফল জানার পরে স্কুলের তরফে কবে এবং কী ভাবে মার্কশিট দেওয়া হবেসে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথা মেনে এ বারও ফল ঘোষণার সঙ্গে প্রকাশ করা হবে কৃতীদের নাম। দফতরের সূত্রে ইঙ্গিতপরবর্তীকালে কৃতী পরীক্ষার্থীদের রাজ্যের তরফে সংবর্ধনাও দেওয়া হতে পারে।

গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। ফলে এ বছরের ফল সেই হার ছাপিয়ে যেতে পারে কি নাতা নিয়েও জল্পনা শুরু হয়েছে। শিক্ষক মহলের একাংশের মতেএ বছরের প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার সামগ্রিক পরিবেশ বিচার করলে ফল নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রাজ্যের হাজার হাজার পরিবারে এখন তাই একটাই প্রতীক্ষা— আগামীকাল সকালে পর্দায় ভেসে উঠবে বহু দিনের পরিশ্রমের ফল। কারও কাছে স্বস্তিকারও কাছে নতুন স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত, কারোর কাছে আবার আশাভঙ্গের বেদনা। কারণ, মাধ্যমিকের ফল যে শুধু নম্বরের হিসেব নয়বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের প্রথম বড়ো মোড়তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!