Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৫, ২০২৬

২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ভোট, গণনা ৪ মে। রাজ্যে জারি আদর্শ নির্বাচনী আচরণবিধি

আরম্ভ ওয়েব ডেস্ক
২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় ভোট, গণনা ৪ মে। রাজ্যে জারি আদর্শ নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট। ভোট হবে যথক্রমে ২৩ ও ২৯ এপ্রিল, ২০২৬। ভোট, গণনা ও ফল প্রকাশ ৪ মে, ২০২৬। দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই নির্ঘন্ট ঘোষণা করেন। গত ২০২১ সালে পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন হয়েছিল, নির্বাচনে সংঘর্ষ, হিংসার ঘটনা ঘটেছিল। তবে কমিশন এবার পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর বলে কমিশন জানায়। পশ্চিমবঙ্গের সঙ্গে অসম, তামিলনাড়ু, কেরল ও পন্ডিচেরির নির্বাচনের নির্ঘণ্টও এদিন ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। এস আই আর-এর পর যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে ৬০ লক্ষ ভোটার এর নাম বিবেচনাধীন।

এসআইআর-এর পর যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এছাড়া ৪৫ লক্ষ ভোটারের নাম বিচারপতিদের বিবেচনাধীন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ৭ মে, ২০২৬। প্রথম দফায় ১৫২ আসনে ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ অর্থাৎ ১৫ মার্চ থেকেই রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর হয়ে গেল। জ্ঞানেশ কুমার বলেন, আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর সরকার এমন কোনও ঘোষণা করতে পারবে না যাতে নির্বাচন প্রভাবিত হয়। কমিশন কোনও ভাবেই নির্বাচনে হিংসা বরদাস্ত করবে না।

জ্ঞানেশ কুমার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “ভোট হবে নিয়ম মেনে, আইন মেনে। কেউ ভুল বা মিথ্যা তথ্য প্রচার করতে কমিশন ব্যবস্থা নেবে। যে ভোটারদের নাম বিচারাধীন আছে তার যতগুলি নিস্পত্তি হবে তা শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকায় সংযোজিত হবে।

বিগত কয়েকদিনে নির্বাচন কমিশন নির্বাচন হতে চলেছে এমন ৫ রাজ্যের রাজনৈতিক দল, ইলেক্টোরাল অফিসার, রাজ্যের সিইও, মুখ্যসচিব, ডিজি এসপি,ডিএমদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনের ফুল বেঞ্চ  বৈঠক করেন পরিস্থিতি পর্যালোচনার জন্য। তারপর এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হল।
এসআইআর-এর প্রসঙ্গ উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “ভারতের নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব, তাই তাতে সব ভোটার অংশ গ্রহণ করতে পারুক এটাই চাইছে কমিশন।”

রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা আমাদের লক্ষ্য। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটদরদের জন্য গ্রাউন্ড ফ্লোরে ভোটের বুথ এবং Ramp করা হবে। ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। প্রতি বুথে ১২০০ ভোটার থাকবে। ভোট কেন্দ্রের ১০০ মিটরের বাইরে রাজনৈতিক দলের নির্বাচনী বুথ থাকবে। সব তথ্য ইসিআইনেট অ্যাপে পাওয়া যাবে। ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। প্রতি ২ ঘণ্টা পরপর ভোট দানের হার জানানো হবে।”

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!