Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৪, ২০২৩

প্রমাণ নেই হেনস্থার, ব্রিজভূষণকে ক্লিনচিট দিল ৬ সদস্যের টিম

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রমাণ নেই হেনস্থার, ব্রিজভূষণকে ক্লিনচিট দিল ৬ সদস্যের টিম

ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভিনেশ ফোগাট, সরিতা হোড়, সাক্ষী মালিকের মতো মহিলা কুস্তিগীররা। কিন্তু অভিযোগ প্রমাণ করতে পারেননি ভিনেশরা। ব্রিজভূষণ শরণ সিংকে ক্লিনচিট দিয়েছে ৬ সদস্যের তদারকি কমিটি। ভিনেশ ফোগাটদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কিংবদন্তি বক্সার মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদারকি কমিটি গঠন করেছিল। তদারকি কমিটির রিপোর্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে জমা পড়েছে।

ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, সরিতা হোড়, ববিতা ফোগাটসহ বেশ কয়েকজন বক্সার চলতি বছরের জানুয়ারি মাসে যৌন হেনস্থা এবং মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগ তুলে দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কুস্তিগীরদের দাবি ছিল, কুস্তি সংস্থার প্রশাসন ভেঙে দিতে হবে এবং প্রেসিডেন্টকে সরাতে হবে। এরপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ২৩ জানুয়ারি মেরি কমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে। পরে কুস্তিগীরদের দাবিতে এই কমিটিতে ববিতা ভোগাটকে ষষ্ঠ সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পরে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়।

সকলের সঙ্গে কথা বলে এপ্রিলের প্রথম সপ্তাহে তদন্ত কমিটি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে তাদের রিপোর্ট জমা দেয়। অভিযোগকারী কুস্তিগীররা যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করতে পারেনি। সূত্র থেকে জানা গেছে যে, ভিনাশ ফোগাট ও সাক্ষী মালিক ভারতীয় অলিম্পিক সংস্থার তদন্ত প্যানেলে লিখিত হলফনাফা জমা দিয়েছিলেন। সেই হলফনামায় ভিনেশ দাবি করেন, ব্রিজভূ্যণ নাকি তাঁকে ২০১৫ সালে তুরস্কে খারাপভাবে স্পর্শ করেছিলেন। কমিটি তদন্ত করে দেখেছে, সে বছর ভিনেশ তুরস্কে যাননি। পরে দাবি করেন যে, এই ঘটনাটা আসলে ঘটেছিল ২০১৬ সালে এবং সেটা মঙ্গোলিয়ায় হয়েছিল। অভিযোগে আরও বলা হয়েছিল যে, একজন মহিলা ফিজিওকে ব্রিজভূষণ গত বছর বুলগারিয়ায় একটি প্রতিযোগিতা চলার সময় তাঁর পিঠে ম্যাসাজ দিতে বলেছিলেন। সেই ফিজিও এই জাতীয় ঘটনার কথা অস্বীকার করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!