- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৯, ২০২৫
সংসদে ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ স্লোগানে আপত্তিতে প্রথম নয় এনডিএ, দুই যুগ আগে আপত্তি তুলেছিল মনমোহনের ইউপিএ সরকারও
‘জয় হিন্দ’ এবং ‘বন্দে মাতরম’-মতো স্লোগান তোলা সংসদের রীতি ও শিষ্টাচারের সঙ্গে অসংগত, এই নীতি ২০০৫ সালে ইউপিএ সরকারও জারি করেছিল, মোদির সরকার সেটা অনুসরণ করেছে মাত্র। তাহলে কংগ্রেস ও বিজেপি বিরোধী ও তৎকালীন ইউপিএ সরকারের শরিকদের এতে এত আপত্তি কিসের ? কোন যুক্তিতে তাঁরা আপত্তি করছেন ?
রাজ্যসভার হ্যান্ডবুকে লেখা আছে, (vi) The decorum and the seriousness of the proceedings of the House require that there should be no “Thanks”, “Thank You”, “Jai Hind”, “Vande Mataram” or any other slogans raised in the House.
( রাজ্য সভার হ্যান্ড বুকার লিংক : https://cms.rajyasabha.nic.in/UploadedFiles/Procedure/HandBookForMembers/English/Handbook2022.pdf )
যার বাংলা তর্জমা করলে হয়, সভার কার্যধারার শালীনতা ও গাম্ভীর্য বজায় রাখার জন্য সভায় “ Thanks”, “Thank You”, “Jai Hind”, “Vande Mataram” বা এ ধরনের কোনও স্লোগান উচ্চারণ করা উচিত নয়।
বর্তমান এনডিএ সরকার এই বিষয়টা প্রথম চালু করতে চলেছে বলে যে হইচই হচ্ছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। সংসদীয় ইতিহাস বলছে, তৎকালীন ইউপিএ সরকার, ২০০৫-এর নভেম্বরে এরকম একটি পরিপত্র ( সরকারি বিজ্ঞপ্তি) জারি করেছিল, যেখানে বলা হয়েছিল যে ‘জয় হিন্দ’ এবং ‘বন্দে মাতরম’-এর মতো স্লোগান উচ্ছ্বাস করা সংসদের রীতি ও শিষ্টাচারের সঙ্গে অসংগত।
অথচ সেই ইউপিএ সরকারের প্রধান শরিক কংগ্রেস এখন পদ্মশিবিরের নয়া নীতির সমালোচনায় মুখর । ‘জয় হিন্দ’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান নিয়ে নরেন্দ্র মোদির সরকার যে নির্দেশিকা জারি করেছে, তার বিরোধীতা করে, শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে সরব হবে হাত শিবির। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রিনেতে বলেছেন, অতীতে স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের এই স্লোগানগুলির প্রতি আপত্তি ছিল, আর এখন বিজেপি আপত্তি তুলছে।
২৪ নভেম্বর রাজ্যসভা সচিবালয় একটি নির্দেশে সংসদের ভেতরে বা বাইরে ‘বন্দে মাতরম’ এবং ‘জয় হিন্দ’ স্লোগান ব্যবহার না করার কথা স্মরণ করিয়ে দেয়। সংসদের শিষ্টাচার বজায় রাখতে এই ধরনের স্লোগান উচ্চারণকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
শ্রিনেত একটি ভিডিয়ো বার্তায় বলেন, “আমি হতবাক। এই স্লোগানগুলির আপত্তিকর কোথায় ? ব্রিটিশদের যেমন সমস্যা ছিল, এখন বিজেপিকেও দেখা যাচ্ছে সমস্যা ? কী ধরনের মানুষ এরা, যারা সংসদে স্বাধীনতা সংগ্রামের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লোগান উচ্চারণ করতেও অস্বস্তি বোধ করে ?”
তিনি আরও বলেন, “‘জয় হিন্দ’ মানে হিন্দুস্তানের জয়, ভারত যেন সর্বদা বিজয়ী হয়। এটি ছিল স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে শক্তিশালী স্লোগান, যা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে স্পন্দিত হয়।”
কংগ্রেসের মুখপাত্র কি এই প্রতিবাদ করার আগে সংসদের অতীত ইতিহাস ঘেটে দেখেননি ? না কি শুধুই রাজনীতি এবং বিরোধীতা করে সংসদে অচলাবস্থা সৃষ্টি করার জন্য ইস্যু খুঁজছে হাতশিবির ? পল্টা প্রশ্ন তুলেছে পদ্মশিবির।
❤ Support Us






