Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ৩, ২০২৩

রাস্তায় গর্ত থাকার জন নিয়ন্ত্রণ হারান, ঋষভের দাবি উড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাস্তায় গর্ত থাকার জন নিয়ন্ত্রণ হারান, ঋষভের দাবি উড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ

গত শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। কী কারনে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে ঋষভ পন্থ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জানিয়েছেন, রাস্তায় থাকা গর্ত এড়াতে গিয়ে তার গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। যদিও রাস্তায় গর্ত থাকার কথা উড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ঋষভকে দেখতে যান। দুজনের আলাপচারিতার সময় ঋষভ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে জানান, রাস্তায় থাকা গর্ত এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ঋষভের কথা তুলে ধরেন পুষ্কর সিং ধামি। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের রুরকি ডিভিশনের প্রোজেক্ট ডিরেক্টর প্রদীপ সিং গুসাইন সংবাদমাধ্যমকে বলেন, “ঋষভের গাড়ি যে জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানে কোনও গর্ত নেই। একটা ক্যানাল থাকার জন্য রাজওয়ার ওই জায়গাতে রাস্তাটা কিছুটা সরু। চাষাবাদের জন্য ওই হাইওয়ের নিচে ওই ক্যানাল কাটা রয়েছে।”

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর শ্যাম শর্মাও সংবাদমাধ্যমকে বলেছেন যে, ঋষভ পন্থ তাঁকে জানিয়েছে, রাস্তায় থাকা গর্ত এড়াতে গিয়েই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঋষভের গাড়ি হরিদ্বার জেলার রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কা মারার পর তাঁর গাড়িতে আগুন লেগে যায়। স্থানীয়রা ছুটে এসে ঋষভ পন্থকে গাড়ি থেকে বার হতে সাহায্য করে। তারপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!