- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৫, ২০২৪
রিপোর্ট হু, ইউনিসেফের : জরুরী টিকা থেকে বঞ্চিত ভারতের ১৬ লক্ষ শিশু
গুরুত্বপূর্ণ টিকা থেকে বঞ্চিত দেশের ১৬ লাখ শিশু । বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং রাষ্ট্র সঙ্ঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, হাম, ডিপথেরিয়া, হুপেন কাশি, ধনুষ্টঙ্কারের টিকা পায়নি দেশের বহু নবজাতক । প্রাণঘাতী, অঙ্গহানির সম্ভবনাময় ওই সব রোগ থেকে কেন বঞ্চিত হয়েছে দেশের শিশুরা তা নিয়ে স্পষ্ট কেনো উত্তর দেয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ।
করোনা মহামারীর সময় গোটা বিশ্বেই নবজাতকদের জরুরী টিকাকরণ কর্মসূচি প্রায় থমকে গিয়েছিল । ২০২০ সালে করোনার সময় ২৫ লাখ শিশু ডিপিটি এবং প্রায় সাড়ে তিন লাখ নবজাতক হামের টিকা থেকে বঞ্চিত হয় । একটিও টিকা পায়নি এমন শিশুর সংখ্যা সেই সময় বেড়ে ৩৫ লাখ হয়ে যায় । পরে ২০২১ এবং ২০২২ এ সেই চিত্রে খানিকটা বদল আসে । কিন্তু গত বছর জরুরী টিকা থেকে বঞ্চিত শিশুদের সংখ্যা ২০২২ এর নিরিখে ৪৫ শতাংশেরও বেশি । সেই নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করলো আন্তর্জাতিক দুই সংস্থা । জেনেভা সাম্প্রতিক এক সভায় একটি রিপোর্ট প্রকাশ করে বলেছেন, শিশু টিকাকরণ কর্মসূচিতে পিছিয়ে পরা দেশ গুলির সারণীতে রয়েছে ভারত । সেই তালিকা ভুক্ত অন্যান্য দেশ পাকিস্তান, নাইজেরিয়া, কঙ্গো এবং ইথিওপিয়া । এসব দেশের প্রায় ২৭ লক্ষ নবজাতক গতবছর জরুরী টিকা পায়নি । ভারতে এককভাবে সেই টিকা বঞ্চিতদের সংখ্যা ১৬ লক্ষ।
ওই রিপোর্টে রাজ্যগুলির আলাদা আলাদা পরিসংখ্যান দেওয়া হয়নি । হু এর তরফে বলা হয়েছে অবিলম্বে টিকা কর্মসূচি কেন বাঁধা পেয়েছে ওই সব দেশে তা খতিয়ে দেখতে হবে । দেশের বেসরকারি সংস্থা এবং মানবকল্যানকামী এনজিও সূত্রে দাবি করা হয়েছে, দেশে টিকাদানের সঙ্গে যুক্ত কর্মীরা সংখ্যায় অনেকটাই কম, ভাতা সহ উপযুক্ত পারিশ্রমিক নিয়েও তাদের ক্ষোভ রয়েছে । এনিয়ে সরকারের কাছে দাবি পেশ করেও তারা সুরাহা পাননি, ফলে তার প্রভাব পরছে টিকাকরণ কর্মসূচিতে
❤ Support Us






