- দে । শ
- ফেব্রুয়ারি ২০, ২০২৫
কন্যার সম্ভ্রম বাঁচাতে যুবকের ওপর চাড়ও মা-বাবা।হত্যার দায়ে গ্রেফতার
মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরির পর নজর পড়ে কিশোরী মেয়ের উপর। সেটা ক্রমশ বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়াটাই মেনে নিতে পারেননি মহিলা। সবক শেখাতে অ্যাসিড ছুড়ে, হাঁসুয়া দিয়ে কুপিয়ে প্রকাশ্য রাস্তায় খুন করা হল কালনার কর্পূরডাঙার যুবক (৩১)। অভিযোগ পেয়ে নয়ন ক্ষেত্রপাল নামে কালনার রানিবন্ধ গ্রামের ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে মদত দেওয়ার অভিযোগে নয়নের বাবা ভজন ক্ষেত্রপাল ও মা চন্দনা ক্ষেত্রপালকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের অভিযোগ কবুল করে নয়নের দাবি, ‘কিশোরী মেয়ের সম্পর্কে কুকথা বলত। মেয়েকে নিয়ে গালমন্দ করত। শুধু তাই নয়, তার সঙ্গে খারাপ সম্পর্কও স্থাপন করতে চাইত। সন্তানকে বাঁচাতেই কালনায় শামিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছি।’ সেইসঙ্গে তার সঙ্গে শামিম মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেছে নয়ন। শুধু তাই নয়, নয়নের সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলাও ছিল বলে জানা যায়।
নয়নের স্বামী ভিনরাজ্যে থাকে। তার অনুপস্থিতিতে মৃত যুবক নয়নের বাড়িতে আসাযাওয়া করত। তবে বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তারপরেই রানিবন্ধে বাপের বাড়ি সংলগ্ন দেবালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে নয়ন যুবককে খুন করে বলে অভিযোগ। ধৃত নয়ন ও তার বাবা-মাকে বৃহস্পতিবার কালনা আদালতে তোলা হলে বিচারক নয়ন ও ভজনকে ৭ দিনের পুলিশ হেফাজত ও তার মাকে বিচারবিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন।
❤ Support Us






