Advertisement
  • দে । শ
  • মার্চ ১, ২০২৫

চাকরি নামে টাকা আত্মসাতের অভিযোগ। আইসিডিএস কর্মীকে ঘেরাও করলো গ্রামবাসীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
চাকরি নামে টাকা আত্মসাতের অভিযোগ। আইসিডিএস কর্মীকে ঘেরাও করলো গ্রামবাসীরা

অফিসারে সঙ্গে দহরম মহরম আছে ফলে চাকরি দেওয়া কোন ব্যাপার নয়। এই বলে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগে এক মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হল ।

শনিবার, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রামের ঘটনা। গ্রামের মহিলাদের অভিযোগ সুসংসহ শিশু বিকাশ কেন্দ্র চাকরি দেওয়ার নাম করে গ্রামের অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বিশপুর পঞ্চায়েতের ১২৩ নম্বর আইসিডিএস কর্মী বিশাখা জানা। টাকা ফেরত চাইলে হুমকি দিচ্ছে। এদিন বিশাখাকে দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে রেখে তাকে মারধোর করে করে এলাকার মহিলা। মহিলাদের অভিযোগ চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে নানা ভাবে কারো কাছে ২ লাখা, কারো কাছ থেকে ৩ লাখ টাকা তুলেছে বিশাখা। আমরা ঋণ করে টাকা দিয়েছি। গ্রামের বাসিন্দা লীলা মাইতি বলেন, আমার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে ২ লাখ ১৭ হাজার টাকা নিয়েছে বিশাখা। আরেক মহিলা গীতা বর অভিযোগ করেন ২০২৩ সালে টাকা দিয়েছি। আমার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছে আইসিডিএস শিক্ষকতার চাকরি দেবে বলে। গীতা বলেন আমরা গরিব মানুষ, ব্যাঙ্কে ধার হয়ে আছে। সুদ গুণতে গুণতে গুণতে জেরবার। এখন টাকা না পেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। মহিলাদের অভিযোগ টাকা চাইতে গেলেই আমাদের হুমকি বিশাখা। উল্টে আমাদের বলে টাকা নিয়েছি তার প্রমাণ কী। থানা পুলিশ কোর্টে গিয়ে কিছু করতে পারবে না। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। তবে মহিলাকে বেঁধে রাখার ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে বিশাখা জানা তার বিরুদ্ধে অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!