- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩১, ২০২৩
কুস্তিগীরদের ওপর পুলিশি বর্বরতার তীব্র নিন্দায় আন্তর্জাতিক কুস্তি সংস্থার
ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের রেশ এবার ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক স্তরে। ভিনেশ ফোগাটরা এবার পাশে পেলেন আনন্তর্জাতিক কুস্তি সংস্থাকে। প্রতিবাদী কুস্তিগীরদের ওপর পুলিশি বর্বরতার নিন্দা করে তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছে। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগের তদন্তের ফলাফলে তারা হতাশ। পাশাপাশি ভারতীয় কুস্তি সংস্থাকে পরিস্কার জানিয়ে দিয়েছে ৪৫ দিনের মধ্যে নির্বাচন না করলে নির্বাসিত করা হবে ভারতকে।
এক প্রেস বিবৃতিতে আন্তর্জাতিক কুস্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্টের বিরুদ্ধে কুস্তিগীররা যৌন হেনস্তা ও হয়ারানির অভিযোগ নিয়ে এসেছে। কুস্তিগীররা প্রতিবাদে সামিল হয়েছে। বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। ব্রিজভূষণকে আগেই প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সে দায়িত্বে নেই। তবে ২৮ মে কুস্তিগীরদের সঙ্গে যেরকম ব্যবহার করা হয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার ও আটক করার জন্য বিশ্ব কুস্তি সংস্থা তীব্র ভাষায় নিন্দা করছে। বিশ্ব কুস্তি সংস্থা অভিযোগের পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারতীয় অলিম্পিক সংস্থা ও ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটির কাছ থেকে পরবর্তী সাধারম নির্বাচন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করে হচ্ছে। নির্বাচনের জন্য ৪৫ দিনের সময়সীমা দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে নির্বাচন করতে না পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হতে পারে। তখন ভারতীয় কুস্তিগীরদের নিরপেক্ষ দেশের হয়ে প্রতিযোগিতায় নামতে হবে।’
❤ Support Us






