Advertisement
  • এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৩

‌কুস্তি ফেডারেশনে থাকবেন না ব্রিজভূষণের পরিবারের সদস্যরা, প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কুস্তি ফেডারেশনে থাকবেন না ব্রিজভূষণের পরিবারের সদস্যরা, প্রতিশ্রুতি ক্রীড়ামন্ত্রীর

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে প্রতিবাদী কুস্তিগিররা দাবি করেছিলেন, ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিং কিংবা তাঁর পরিবারের কাউকে যেন প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া না হয়। কুস্তিগিরদের এই ব্যাপারে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
অনুরাগ ঠাকুর এবং প্রতিবাদী কুস্তিগিরদের মধ্যে দীর্ঘ ৬ ঘন্টার বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য আলোচ্য বিষয় ছিল ভারতীয় কুস্তি সংস্থার প্রশাসনে পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা নিয়ে আসা ও ক্ষমতা বদলের সম্ভাব্য প্রতিশ্রুতি। কুস্তিগিরদের দাবিকে মান্যতা দিতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পাশাপাশি সংস্থার প্রেসিডেন্ট, সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচনের ব্যাপারে ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া ও সাক্ষী মালিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকের পরে প্রতিবাদী কুস্তিগিরদের ভারতীয় কুস্তি সংস্থাতে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘‌৩০ জুনের মধ্যে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন করা উচিত। একজন মহিলাকে দায়িত্ব দিয়ে ভারতীয় কুস্তি সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে হবে। উচিত। নির্বাচনের পর কর্তাদের স্বচ্ছ ফেডারেশন হিসেবে কাজ করা উচিত।’‌ পাশাপাশি এই ব্যাপারে খেলোয়াড়দের মতামত নিতে হবে বলেও অনুরাগ ঠাকুর জানান।

ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হিসেবে ইতিমধেই ১২ বছর পূর্ণ করেছেন ব্রিজভূষণ শরণ সিং। জাতীয় ক্রীড়া নীতি অনুসারে তিনি আর প্রশাসনে থাকতে পারবেন না। বুধবারের বৈঠকের পর তাঁর পরিবারের সদস্যদের দরজাও বন্ধ। এপ্রিলে সরকার কর্তৃক কার্যনির্বাহী পরিষদ ভেঙে দেওয়ার আগে ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ ভারতীয় কুস্তি সংস্থার সহ–সভাপতি ছিলেন। তাঁর জামাই বিশাল সিং বিহার কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি। ভারতীয় কুস্তি সংস্থার যুগ্ম–সচিব আদিত্য প্রতাপ সিংও ব্রিজভূষণের জামাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!