Advertisement
  • এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৪, ২০২৩

‌২৮ মে সংসদ অভিযান কুস্তিগীরদের। ভিনেশকে ‘‌মন্থরা’‌ কটাক্ষ ব্রিজভূষণের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌২৮ মে সংসদ অভিযান কুস্তিগীরদের। ভিনেশকে ‘‌মন্থরা’‌ কটাক্ষ  ব্রিজভূষণের

তাঁদের প্রতিবাদ আন্দোলনের মাস অতিক্রান্ত। অথচ এখনও ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। এবার ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেপ্তারের দাবিতে সংসদ অভিযানের ডাক দিলেন কুস্তিগীররা। আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোদন করবেন নরেন্দ্র মোদী। সেই দিনই কুস্তিগীররা সংসদ অভিযান করবেন।

প্রস্তাবিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাতে দিল্লির রাজপথে মোমবাতি মিছিল করেন কুস্তিগীররা। যন্তর মন্তর থেকে রাজঘাট পর্যন্ত এই মোমবাতি মিছিল হয়। প্রতিবাদী কুস্তিগীররা ছাড়াও অনেকেই এই মোমবাতি মিছিলে অংশ নেন। মিছিল শেষে রাজঘাটে দাঁড়িয়ে সাংাদিকদের সাক্ষী মালিক বলেন, ‘‌২৮ মে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন। ওইদিন নতুন সংসদ ভবনের বাইরে মহিলা মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। আমরা দেশের সব মহিলাদের কাছে আবেদন করছি, ওই দিন আমাদের সঙ্গে মহাপঞ্চায়েতে সামিল হন।’‌

২৮ নভেম্বর কুস্তিগীরদের সংসদ অভিযান পুলিশ আদৌও সফল করতে দেয় কিনা সেটাই দেখার। কারণ সেদিন ‌নতুন সংসদ ভবনের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন মন্ত্রিসভার সদস্যরাও। ফলে দিল্লি পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় এখন থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছে। কুস্তিগীররা আদৌও নতুন সংসদ ভবনের কাছাকাছি পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রীসভার মহিলা মন্ত্রীদের পাশে থাকার আহ্বান জানিয়ে ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখেছেন কুস্তিগীররা। তাঁরা চিঠিতে লিখেছেন, ‘‌ভারতে মহিলা কুস্তিগীররা কুস্তি ফেডারেশন প্রেসিডেন্টের যৌন হেনস্তার শিকার হয়েছি। ব্রিজ ভূষণ শরণ সিং সভাপতি থাকাকালীন একাধিকবার যৌন নিগ্রহ করেছেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনও সুবিচার পাইনি। এমনকি কুস্তিগীরদের ভবিষ্যতও শেষ করে দিয়েছেন তিনি। মহিলা কুস্তিগীরদের সম্মান রক্ষার জন্য লড়াই করা ছাড়া আর কোনও উপায় আমাদের নেই। আমারা আপনাদের পাশে চাইছি।’‌

এদিকে, ভিনেশ ফোগাটকে ‘‌মন্থরা’‌ বলে অভিহিত করে আবার বিতর্কে জড়িয়েছেন ব্রিজভূষম সিং। তিনি বলেন, ‘‌মন্থরা যেমন শ্রী রামের সংসার ভেঙেছিলেন, ভিনেশ ফোগাটও সেইভাবে দেশের কুস্তিকে শেষ করে দিচ্ছে। মন্থরা যেমন শাস্তি পেয়েছিলেন, ভিনেশ ও তাঁর সঙ্গীদেরও শাস্তি পেতে হবে। শুধু হাতে ফলাফল আসার অপেক্ষায় আছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!