- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৪, ২০২৪
চিকিৎসক হত্যার বিচারের দাবিতে মহানগরের রাস্তায় লেখক কবিরা
আর জি করের দুঃখজনক ঘটনার ১৫দিন অতিক্রান্ত হতে চলল। এখনো বিচারের বাণী শহর জুড়ে হাঁটছে। ঘটনার তদন্তপ্রক্রিয়া চলছে । এরই মধ্যে রাস্তায় নেমেছেন ছাত্রছাত্রী, অভিভাবক এবং নাগরিক সমাজের বহু অংশের মানুষ। বিচারের দাবিতে পিছিয়ে নেই লিটল ম্যাগের সম্পাদক, সংগঠক এবং লেখক ও কবিরা। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে জড়ো হতে দেখা গেল তাঁদেরই প্রতিনিধি স্থানীয় বহু মুখকে। সবার হাতে পোস্টার, কন্ঠে জোরালো আওয়াজ, ঘৃণ্য অপরাধীদের কঠোরতম শাস্তি চাই।
লেখক কবিদের সমাবেশে সজল উপস্থিতি লক্ষণীয় হয়ে ওঠে কবি- প্রাবন্ধিক সৈয়দ কওসর জামাল, কবি মৃদুল দাশগুপ্ত, কবি সুধীর দত্ত, অলোক বন্দোপাধ্যায়সহ অনেকানেক প্রতিবাদীর মিলিত কন্ঠ —নির্যাতিত চিকিৎসকের মৃত্যুর সঙ্গে যে বা যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের কলম থামবে না।
❤ Support Us






