Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৫

আবারও এসআইআর উদ্বেগের বলি ? উলুবেড়িয়ায় আত্মঘাতী যুবক, রামনগরে হৃদরোগে আক্রান্ত ১

আরম্ভ ওয়েব ডেস্ক
আবারও এসআইআর উদ্বেগের বলি ? উলুবেড়িয়ায় আত্মঘাতী যুবক, রামনগরে হৃদরোগে আক্রান্ত ১

উলুবেড়িয়ায় আত্মঘাতী যুবক, আবারও এস আই আর উদ্বেগের বলি ? উলুবেড়িয়ায় আত্মঘাতী এক যুবক। বছর ৩০-এর ওই যুবকের নাম জাহির মাল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উলুবেড়িয়া-২ ব্লকের খালিসানি গ্রামপঞ্চায়েতের বাসিন্দা ছিলেন তিনি।

এলাকা সূত্রে খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর -এর দিনক্ষণ ঘোষণা হতেই আতঙ্কে ভুগছিলেন জাহির। এরই মধ্যে এই ঘটনা। এস আই আর -সংক্রান্ত উদ্বেগে এই নিয়ে সাত জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। দিনহাটার এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বুথে বুথে এনিউমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে আজ, মঙ্গলবার থেকে। এ দিনই আরও এক আত্মহত্যার ঘটনা। স্থানীয় সূত্রে খবর এসআইআর নিয়ে গত কয়েক দিন ধরে আতঙ্কে ছিলেন জাহির। বিষয়টি তাঁর বাড়ির লোকজনকেও জানান। এ নিয়ে মনমরা ছিলেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে বাড়ি থেকে জাহিরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি, বীরভূমের ইলামবাজার, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পূর্ব বর্ধমানের জামালপুর, হুগলির ডানকুনি, পূর্ব মেদিনীপুরের রামনগরে ৬ জনের মৃত্যুতে SIR-উদ্বেগের অভিযোগ উঠেছে। হাওড়ার উলুবেড়িয়া সেই তালিকায় যুক্ত হলো এ বার। রাজ্যের মন্ত্রী পুলক রায় মৃত ওই ব্যক্তির বাড়ি যান এবং মৃতের পরিবারে পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে মৃত জাহির মাল-এর স্ত্রী বলেন, “আমার স্বামী বারবার এস আই আর ঘোষণার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন। বারবার খবর শুনতেন, বলতেন আমায় দেশ থেকে তাড়িয়ে দেবে, এর থেকে ভালো নিজেকে শেষ করে দেওয়া। সেটাই করল আমার স্বামী।”

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এসআইআর আতঙ্কে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি জানান, এস আই আর ঘোষণার ফলেই এই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!