Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৩, ২০২৬

যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে অপসারিত বিতর্কিত মূর্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে অপসারিত বিতর্কিত মূর্তি

যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরিয়ে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় ও নকশায় তৈরি একটি বিতর্কিত মূর্তি। ২০১৭ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় এটি স্থাপন করা হয়েছিল। আইএসএলের ডার্বি ম্যাচ দেখতে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মূর্তি অপসারণের ইঙ্গিত দিয়েছিলেন।

মূর্তিটির নকশায় কোমর থেকে পা পর্যন্ত অংশে পৃথিবীর প্রতীক এবং তার উপর ‘বাংলা’ লোগো ছিল। দুই পায়ের জায়গায় ছিল দুটি ফুটবল। শুরু থেকেই এই নকশা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল, বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে। অনেকেই এটিকে অদ্ভুত ও অর্থহীন বলে মন্তব্য করেন। তবে পূর্বতন সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন, ‘এ রকম অদ্ভুত, বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা, তার উপর ফুটবল। আমার মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়েছিল। এমন অর্থহীন মূর্তির কোনও প্রয়োজন নেই। আমরা পরিবর্তন করব।’

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার মধ্যরাতে মূর্তিটি সরিয়ে ফেলা হয়। তবে পুরোপুরি উপড়ে ফেলা হয়নি। মূর্তির দুই পায়ের অংশের উপরিভাগ কেটে আলাদা করা হয়েছে। এখনও কিছু অংশ—যেমন মোজার নিচের অংশ ও জুতোর সঙ্গে থাকা দুটি ফুটবল—অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী ধাপে পুরো মূর্তিটিই সরিয়ে ফেলা হতে পারে। এ ঘটনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটল বলে মনে করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!