Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১২, ২০২৩

মোদিকে চিঠি জেলেনস্কির, আবেদন মানবিক সাহায্যের

রাষ্ট্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ঝাপারোভার দীর্ঘ বৈঠক। জি-২০ সম্মেলনে জেলেনেস্কিকে ভারতের আমন্ত্রণ

আরম্ভ ওয়েব ডেস্ক
মোদিকে চিঠি জেলেনস্কির, আবেদন মানবিক সাহায্যের

ভারতের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়ে চিঠি লিখলেন জেলেনেস্কি । তাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আরো বেশি চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, ওষুধ ও খাবার সরবরাহের অনুরোধ করেছেন ইউক্রনের রাষ্ট্রপতি । উপমুখ্যমন্ত্রী ঝাপারোভা ইতিমধ্যে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন ।
চারদিনের ভারত সফরের তৃতীয়দিনে বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠক ইউক্রেনের উপবিদেশমন্ত্রী ইমাইন জাপারোভা । দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে । আলোচনা শেষে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী জানিয়েছেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগদান করতে চায় ইউক্রেন । জেলেনেস্কি এ ব্যাপারের অত্যন্ত আগ্রহী । যদিও সরকারিভাবে এ ব্যাপারে এখনও কিছু জানায়নি দিল্লি । জাপরোভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ইউক্রেন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন । ভারত সম্পর্কে তিনি বলেছেন, দক্ষিণ গোলার্ধের নেতা হিসেবে বিশ্ব সমস্যার মোকাবিলায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ । পারমাণবিক শক্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । তিনি জানিয়েছেন, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি বাস্তববাদী হওয়া উচিত ।

বৈঠকে শিক্ষা, বাণিজ্য ও সংস্কৃতি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে । ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত  ইউক্রেনের ভারতীয় কোম্পানিগুলোর পরিকাঠামোগত পুনর্গঠনের জন্য যাবতীয় সাহায্য করবে জেলেনেস্কি প্রশাসন ।  যাঁরা চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য ইউক্রেনে  গিয়েছেন তাঁদের জন্য অভিন্ন যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার আয়োজন করা হবে । যার সুবিধা পাবেন সেদেশের ভারতীয় পড়ুয়ারা ।

রুশ হামলার পরিপ্রেক্ষিতে ভারত-ইউক্রেন সম্পর্ককে আরো মজবুত করতে চাইছে জেলেনেস্কি প্রশাসন । যুদ্ধের শুরু থেকেই  ভারতের এ ব্যাপারে স্পষ্ট অবস্থান হল পারস্পরিক আলাপ-আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে সমস্যার মোকাবিলা করতে হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বর্তমান যুগ যুদ্ধ করার নয় । এখন  যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানে চেষ্টা করা উচিত তার মধ্যে রয়েছে খাদ্য, সার এবং জ্বালানির মতো সমস্যা। রুশ রাষ্ট্রপতি পুতিন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষের কথা বললেও কার্যক্ষেত্রে তা হয়নি । যুদ্ধ চলেছে । মার্কিনযুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করছে ঠিকই কিন্তু দুদেশের লড়াইকে ওই ভূখণ্ডের বাইরে নিয়ে যেতে চায়না তারা । রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন । অপরদিকে,  চিনের সঙ্গে গভীর সখ্যতা গড়ে  তুলছে মস্কো । এমতাবস্থায় জেলেনেস্কির সঙ্গে নতুন করে মিত্রতা,  জি-২০ সম্মেলনে তাঁকে আমন্ত্রণ ভারতের ঘোষিত নিরপেক্ষ অবস্থানে বিচ্যুতির ইঙ্গিত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!